Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মধ্যরাতে প্রবাসীর বাড়িতে হামলা, পরিবারকে বাঁচাতে ফেসবুক লাইভে আকুতি

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

মধ্যরাতে প্রবাসীর বাড়িতে হামলা, পরিবারকে বাঁচাতে ফেসবুক লাইভে আকুতি

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা

Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মধ্যরাতে এক প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় স্ত্রী তার প্রবাসী স্বামীকে ফোন দেন। পরে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে বাঁচানোর আকুতি জানান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

মুখোশধারীদের হামলায় প্রবাসী আবু বক্করের স্ত্রী সাদিয়া আকতার আহত হয়েছেন। তার গলায় জখম হয়েছে। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গলা কাটার চেষ্টা করেছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। 

ওমানপ্রবাসী আবু বক্কর যুগান্তরকে জানান, রাতে হামলার সময় তার স্ত্রী তাকে ফোন করে বিষয়টি জানান। এরপর তিনি থানায় যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনে পুলিশকে না পেয়ে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ফেসবুক লাইভে এসে তাদের বাঁচানোর আকুতি জানান।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত- তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম