Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পিএম

দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

Advertisement

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাটে সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজত আমির শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস। এতে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও মহিব্বুল্লাহ ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে জানান, গাড়িটি সামান্য দুর্ঘটনার শিকার হয়েছিল। এতে আমিরে হেফাজত কিংবা তার সঙ্গে থাকা কারো কোনো আঘাত বা শারীরিক সমস্যা হয়নি। তাই এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

এদিকে হেফাজতের আরেক নেতা মাওলানা ইউনুস কাসেমী আমিরে হেফাজতের সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বারইয়ারহাট এলাকায় পৌঁছালে মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা কেউ আহত হননি।

দুর্ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার নেতারা ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফেনীর মহিপালে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয় বলে সংগঠনটির নেতারা জানান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম