Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে অপহরণের ৬ ঘণ্টা পর শিশু উদ্ধার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

চট্টগ্রামে অপহরণের ৬ ঘণ্টা পর শিশু উদ্ধার

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামে অপহরনের ৬ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুকে উদ্ধার করেছে স্পেশ্যাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতি ও ১৫ বছরে বয়সী এক কিশোরকে হেফাজতে নিয়েছে। শুক্রবার রাতে নগরীর লালখানবাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশু সাবিহা নূর চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের মো. বোরহান উদ্দিন টিটুর মেয়ে। বর্তমানে তার পরিবার নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বসবাস করছে।

এসআরবি জানায়, বৃহস্পতিবার পৌনে ১টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকার বসতঘর থেকে সাবিহা নূরকে কৌশলে নিয়ে যায় ১৫ বছর বয়সী এক শিশু। অভিযোগ রয়েছে, দিলো আরা বেগম ও মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগসাজশে সে শিশুটিকে অপহরণ করে। ঘটনার পর ভুক্তভোগী শিশুটির বড় চাচা বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করেন। ঘটনাটি এসআরবি তদন্ত শুরু করে।

এসআরবির একটি অভিযানিক দল নগরের লালখান বাজার এলাকা থেকে আমির হোসেনকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে অপহৃত শিশু সাবিহা নূরকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আমির জানিয়েছেন, তার মামি দিলো আরা বেগম ও মামা মোহাম্মদ মোজাম্মেল হোসেনের কাছে টাকার বিনিময়ে শিশুটিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি অপহরণ করেছিলেন। পরে আমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে মো. মোজাম্মেল হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দিলো আরা বেগমকে গ্রেফতার করা হয়।

এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, গ্রেফতারকৃতদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম