Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চউকের মাস্টারপ্ল্যানে জোনভিত্তিক ম্যাপিং প্রয়োজন: চেম্বার সভাপতি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

চউকের মাস্টারপ্ল্যানে জোনভিত্তিক ম্যাপিং প্রয়োজন: চেম্বার সভাপতি

ছবি: সংগৃহীত

Advertisement

চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, সিডিএকে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানকে সমান চোখে দেখতে হবে। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক আইন আর প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য অন্য আইন হলে চলবে না।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) যৌথ উদ্যোগে ‘ব্যবসাবান্ধব পরিকল্পিত নগরায়ন বাস্তবতা ও প্রত্যাশা: প্রেক্ষাপট- বৃহত্তর চট্টগ্রাম এলাকার খসড়া মহাপরিকল্পনা (২০২৫-২০৫০)’ শীর্ষক মতবিনিময় সভায় চেম্বার সভাপতি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাস্টারপ্ল্যানে শিল্প কারখানা, স্কুল, হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে জোনভিত্তিক প্ল্যানিং করা জরুরি। যাতে শিক্ষা জোনে শিক্ষা প্রতিষ্ঠানই হয়, হাসপাতাল জোনে হাসপাতালই হয়। পাশাপাশি পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন শিল্প কারাখানা গড়ে তুলতে জোনভিত্তিক ডিটেইল ম্যাপিং করা প্রয়োজন। 

চেম্বার সভাপতি বলেন, রাস্তার পাশে কিংবা ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানগুলো ভ্যাট, ট্যাক্স দেয় না, কিন্তু তাদের কারণে যানজট যেমন হচ্ছে তেমনি সরকারও রাজস্ব বঞ্চিত হচ্ছে। তাই তাদের পুনর্বাসন করে হকার মুক্ত ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী চট্টগ্রাম নগর সত্যিকার অর্থে বাণিজ্যিক নগরী, সবুজ ও নান্দনিক নগরীতে রূপান্তরিত করতে কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পাহাড় ও সমুদ্র বেষ্টিত এই অপার সৌন্দর্যময় চট্টগ্রামকে সবার সহযোগিতায় জলাবদ্ধতা, যানজট ও দূষণমুক্ত এবং সব নাগরিক সুবিধা সম্বলিত পরিকল্পিত বাসযোগ্য শহর হিসাবে গড়ে তুলতে চাই। বৃষ্টির পানি সংরক্ষণ ও রূপটপ সোলার প্যানেল বসানোকে আইনের মাধ্যমে বাধ্যবাধকতায় পরিণত করে কীভাবে টেকসই ভবন নির্মাণ করা যায় সে লক্ষ্যে জাতীয়ভাবে গণপূর্ত, স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীসহ একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। 

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, শিল্প কারখানা করার ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়কে গুরুত্ব দিতে হবে। বাসা বাড়ির সামনে ময়লা ফেললে তাদের বিরুদ্ধে জরিমানা এবং বিল্ডিং কোড ও ডিজাইন অনুযায়ী ভবন নির্মাণ না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন চউক চেয়ারম্যান।

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের প্রাক্তন সভাপতি আমির হুমায়ন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. কামাল হোসেন, চুয়েটের সহকারী অধ্যাপক তন্দ্রা দাশ, চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এমএ ছালাম, বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম