Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চলন্ত ট্রেনের ধাক্কায় পিকআপ দ্বিখণ্ডিত, ট্রেন লাইনচ্যুত

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

চলন্ত ট্রেনের ধাক্কায় পিকআপ দ্বিখণ্ডিত, ট্রেন লাইনচ্যুত

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রামের পটিয়ায় রেললাইনে আটকে থাকা পিকআপের সঙ্গে চলন্ত ট্রেনের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। দ্বিখণ্ডিত হয়েছে পিকআপ। ওই ঘটনায় আহত হয়েছেন পিকআপ চালক।  

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট-মল্লাপাড়া সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ট্রেনের ধাক্কায় পিকআপ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং চালক সামান্য আহত হন। দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ থাকলেও সন্ধ্যার পর আবারও চালু হয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি পটিয়ায় পৌঁছলে রেললাইনে আটকে থাকা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় পিকআপটি দ্বিখণ্ডিত হয়ে যায়। ট্রেনটি চলন্ত অবস্থায় পিকআপটিকে টেনে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। 

পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার আবদুস সালাম জানান, দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ পিকআপটি জব্দ করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পিকআপচালক সামান্য আহত হলেও ট্রেনের যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম