Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এমপি মনিরুল হক

কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম

কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন

Advertisement

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। আজকের নতুন প্রজন্ম একেকটি আগুনের গোলা। তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন সব ক্ষেত্রে বিশ্বে অনন্য স্থান করে নেবে।

শুক্রবার (২ অক্টোবর) বিকালে কুমিল্লা টাউনহল মাঠে তিন দিনব্যাপী ‘কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, আগামী নভেম্বরে ‘দি এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট’ নিয়ে আমরা পুরো কুমিল্লাবাসী একত্রিত হবো। যেখানে আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে কারিগরি শিক্ষা পদ্ধতি।

এ সময় তিনি মেলায় প্রদর্শিত শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতার ভূয়সী প্রশংসা করেন।

শিক্ষার্থীদের নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি কোর্স চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা শিক্ষার মানোন্নয়ন ও কর্মসংস্থানে অত্যন্ত সম্ভাবনাময়।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ (নোট পেপার) উপস্থাপন করেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক (উপসচিব) কাজী ফারুক আহম্মেদ। মঞ্চে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিরুজ্জামান আমির।

অন্যদের মধ্যে অনুষ্ঠানে কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল কবীর সাজ্জাদ, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তার হোসেন, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অন্যায়-অসত্য-জুলুমের বিরুদ্ধে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে

মিয়া গোলাম পরওয়ার অন্যায়-অসত্য-জুলুমের বিরুদ্ধে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে

১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

চাচা-ভাতিজার দায়ের কোপে দিনমজুর নিহত

চাচা-ভাতিজার দায়ের কোপে দিনমজুর নিহত

আরও পড়ুন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম