Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’

সিমরিন লুবাবা। ফাইল ছবি

Advertisement

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে লুবাবা এ আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম, সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠান আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ করবেন না।’

লুবাবা আরও বলেন, ‘তিনি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশ করতে আগ্রহী নন। দ্বীনের বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলতে চান। তাই তার পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা বা সংবাদ প্রকাশ তার সম্মতির পরিপন্থি।’

আরও পড়ুন
সুখবর দিলেন লুবাবা

অনুমতি ছাড়া কেউ তার ছবি ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। প্রয়োজনে রাষ্ট্রের প্রচলিত আইনের আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করেন লুবাবা।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আর যারা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে। আল্লাহই সর্বোত্তম বিচারক।’


পোস্টের শেষাংশে নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও দ্বীনি সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে অনুমতি ছাড়া তার কোনো ছবি ব্যবহার না করতে অনুরোধ করেন এই শিল্পী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নুডলস খেতে খেতেই জমল প্রেম, আবু বকর–জারিয়াবের রসায়নে মুগ্ধ দর্শক

নুডলস খেতে খেতেই জমল প্রেম, আবু বকর–জারিয়াবের রসায়নে মুগ্ধ দর্শক

পরিচালনার প্রতি তারকাদের আগ্রহ কেন

পরিচালনার প্রতি তারকাদের আগ্রহ কেন

‘নিজের মুখ থেকে না বলা পর্যন্ত সবই গুঞ্জন’

‘নিজের মুখ থেকে না বলা পর্যন্ত সবই গুঞ্জন’

মাইকেল জ্যাকসনের সম্পদ কতটা বিস্তৃত

মাইকেল জ্যাকসনের সম্পদ কতটা বিস্তৃত

মাল্টিকাস্টিং সিনেমাকে সমৃদ্ধ করে : তমা মির্জা

টুকরো খবর মাল্টিকাস্টিং সিনেমাকে সমৃদ্ধ করে : তমা মির্জা

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

আরও পড়ুন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’

অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত

অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত

নুডলস খেতে খেতেই জমল প্রেম, আবু বকর–জারিয়াবের রসায়নে মুগ্ধ দর্শক

নুডলস খেতে খেতেই জমল প্রেম, আবু বকর–জারিয়াবের রসায়নে মুগ্ধ দর্শক

চলুন ফজরের নামাজ দিয়ে শুরু করি: ওমর সানী

চলুন ফজরের নামাজ দিয়ে শুরু করি: ওমর সানী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম