Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও ১৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম

যুদ্ধবিরতির মধ্যেও ১৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ছবি: মেহের নিউজ

Advertisement

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরাইল গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর বাহিনী।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে নতুন করে ১৯ জন নিহত হয়েছেন। 

এছাড়া এদিন গাজার ধ্বংসস্তুপ থেকে ইসরাইলি হামলায় নিহত ১৫৫ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো গাজার বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। 

একই সূত্রের বরাত দিয়ে শনিবার জানানো হয়, গাজার দক্ষিণাঞ্চলের একটি আবাসিক এলাকায় ঘাব্বুন পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় ১৬ জন নিহত হন।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনুসের কাছাকাছি এক বিমান হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হন এবং পূর্ববর্তী হামলায় আহত একজন ফিলিস্তিনির চিকিৎসাধীন মৃত্যু হয়। 

বোমাবর্ষণের মাত্রা কিছুটা কমে আসায় এবং ইসরাইলি সেনারা গাজার কয়েকটি অঞ্চল থেকে সরে যাওয়ায় উদ্ধারকারী দলগুলো অবশেষে ধ্বংসস্তূপে পরিণত হওয়া পাড়া-মহল্লায় প্রবেশ করতে শুরু করেছে। তারা গত দুই বছরের ধারাবাহিক ইসরাইলি হামলায় নিহতদের লাশ উদ্ধার করছে। সূত্র: মেহের নিউজ

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ

আরও পড়ুন

সম্পর্কিত খবর

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির

হামাসের হামলার তিন বছর যেভাবে স্মরণ করছে ইসরাইল

হামাসের হামলার তিন বছর যেভাবে স্মরণ করছে ইসরাইল

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার ৩ বছর, কী কী ঘটেছিল সেদিন

ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার ৩ বছর, কী কী ঘটেছিল সেদিন

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

‘জায়নবাদ বর্ণবাদ’, নীতি গ্রহণ করল ব্রিটেনের গ্রিন পার্টি

‘জায়নবাদ বর্ণবাদ’, নীতি গ্রহণ করল ব্রিটেনের গ্রিন পার্টি

আরও পড়ুন

দিল্লি বিক্ষোভে রওনা হওয়ার আগে যে বার্তা দিলেন ককরোচ নেতা অভিজিৎ

দিল্লি বিক্ষোভে রওনা হওয়ার আগে যে বার্তা দিলেন ককরোচ নেতা অভিজিৎ

যুদ্ধ শেষ হলে তেলের দাম হুড়মুড়িয়ে কমবে: ট্রাম্প

যুদ্ধ শেষ হলে তেলের দাম হুড়মুড়িয়ে কমবে: ট্রাম্প

ইন্টারনেট ও রেলসেবা বন্ধ, রাস্তায় ২৫ হাজার পুলিশ—আজ দিল্লিতে কী হতে যাচ্ছে?

ইন্টারনেট ও রেলসেবা বন্ধ, রাস্তায় ২৫ হাজার পুলিশ—আজ দিল্লিতে কী হতে যাচ্ছে?

হুথিদের ওপর ২৪ ঘণ্টায় ২৭৫০ হামলা, হতাহত ১৪০০

হুথিদের ওপর ২৪ ঘণ্টায় ২৭৫০ হামলা, হতাহত ১৪০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম