Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ

জেমিমা গোল্ডস্মিথ ও ক্যামেরন ও’রেইলি। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ও পুরস্কারজয়ী চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ ফের বিয়ে করেছেন। ৬২ বছর বয়সি আইরিশ-অস্ট্রেলীয় কোটিপতি অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রেইলিকে বিয়ে করেন ৫২ বছর বয়সি জেমিমা। 

সপ্তাহান্তে ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।  জেমিমার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আনন্দের মুহূর্তও শেয়ার করেছেন।

জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ বিয়ের খবর নিশ্চিত করেন। তার স্ত্রী জেমিমা জোনস ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে লেখেন, ‘জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদ্‌যাপন করছি। কী আনন্দের দিন!’


ছবিতে বেন ও জেমিমা জোনসকে একটি বড় পাথরের ভবনের পাশে সাজানো বাগানে দেখা যায়। তবে নবদম্পতিকে ছবিতে দেখা যায়নি।

কে এই ক্যামেরন ও’রেইলি?

ক্যামেরন ও’রেইলি প্রয়াত অ্যান্থনি ও’রেইলির ছেলে। তার বাবা ছিলেন খ্যাতনামা মিডিয়া ব্যবসায়ী এবং আয়ারল্যান্ডের সাবেক আন্তর্জাতিক রাগবি খেলোয়াড়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্যামেরন শুরুতে বাবার মিডিয়া ব্যবসায় কাজ করেন। পরে তিনি প্রাইভেট ইকুইটি ব্যবসায় যুক্ত হন।

২০০৩ সালে তিনি বেয়ার্ড ক্যাপিটাল নামে একটি প্রাইভেট ইকুইটি ফান্ড প্রতিষ্ঠা করেন এবং সুইজারল্যান্ডের মিটার নির্মাতা প্রতিষ্ঠান

ল্যান্ডিস+গিয়ার কিনে নেন। পরে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হন। ২০১১ সালে তোশিবা ২.৩ বিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে।

চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের কাজের সূত্রে জেমিমা ও ক্যামেরনের পরিচয় হয়। প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তারা বেশ কিছুদিনের বন্ধু ছিলেন বলে জানা গেছে।

একজন ঘনিষ্ঠ ব্যক্তির বরাতে জানা যায়, এক বছরেরও বেশি সময় ধরে তারা সম্পর্কে ছিলেন। ক্যামেরন ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয়তা পছন্দ করেন বলেও ওই ব্যক্তি জানান।


চলতি বছরের মে মাসে তাদের বাগদানের খবর প্রথম প্রকাশ্যে আসে। এর আগে তাদের সম্পর্ক অনেকটাই আড়ালেই ছিল। 

১৯৯৫ সালে ইমরান খান ও জেমিমা বিয়ে করেন। নয় বছর সংসারের পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দুই ছেলেকে নিয়ে জেমিমা যুক্তরাজ ছিল।

ক্যামেরনের চার সন্তান রয়েছে। অন্যদিকে, ইমরান খানের সঙ্গে জেমিমার দুই ছেলে—সুলাইমান ও কাসিম।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমার মনে হয় আমিই জিতেছি’—বিয়ে প্রসঙ্গে আমজাদ আলী খানের হিন্দু স্ত্রী

‘আমার মনে হয় আমিই জিতেছি’—বিয়ে প্রসঙ্গে আমজাদ আলী খানের হিন্দু স্ত্রী

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

ঘরোয়া আয়োজনে বিয়ে করতে চাইলে যেসব কাগজপত্র ও নিয়ম জানা জরুরি

ঘরোয়া আয়োজনে বিয়ে করতে চাইলে যেসব কাগজপত্র ও নিয়ম জানা জরুরি

বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজল

বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজল

‘ডিভোর্স পার্টি’ দিয়ে নারীর ঘোষণা, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না ’

‘ডিভোর্স পার্টি’ দিয়ে নারীর ঘোষণা, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না ’

রক্তচাপ উঠছে ১৯৩-এ, ‘যে কোনো সময় মৃত্যু’র শঙ্কা ইমরান খানের

রক্তচাপ উঠছে ১৯৩-এ, ‘যে কোনো সময় মৃত্যু’র শঙ্কা ইমরান খানের

আরও পড়ুন

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম