Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

Advertisement

উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। খবর এনডিটিভির। 

এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের চার্জ ডিঅ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে ডেকে পাঠায় এবং পাকিস্তানি নৌবাহিনীর এমন ‘অপেশাদার ও অগ্রহণযোগ্য আচরণের’ তীব্র নিন্দা জানায়। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় এই সংঘর্ষের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

ভারতের দাবি, ১৯৯১ সালের চুক্তি অনুযায়ী সামরিক মহড়া বা চলাচলের ক্ষেত্রে আগে থেকেই নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। পাকিস্তানি নৌবাহিনী সেই নিয়মের ১০ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করতে পাকিস্তানি কূটনীতিককে অনুরোধ করা হয়েছে। 

পাশাপাশি ইসলামাবাদেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রতিবাদ জানাতে ভারতীয় কূটনীতিককে নির্দেশ দেওয়া হয়েছে। 

সূত্র জানায়, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উত্তর আরব সাগরে রুটিন টহল দিচ্ছিল ভারতের একটি যুদ্ধজাহাজ। সে সময় ওমানের কাছে অত্যন্ত দ্রুতগতিতে ও বিপজ্জনকভাবে একটি পাকিস্তানি নৌযান এসে ভারতীয় জাহাজের সামনে চলে আসে এবং একপর্যায়ে জাহাজ দুটির সংঘর্ষ ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই জাহাজ দুটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। 

উল্লেখ্য, এর আগে ২০১১ সালের জুনেও পাকিস্তান ও ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে এমন একটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম