Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দায়িত্ব নিয়েই কড়া যে বার্তা দিলেন ককরোচ পার্টির নতুন নেতা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

দায়িত্ব নিয়েই কড়া যে বার্তা দিলেন ককরোচ পার্টির নতুন নেতা

অজিঙ্কা শিন্ডে। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্ধারিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তাল রাজধানীর রাজপথ। 

মুম্বাই থেকে দিল্লিতে পা রাখতেই বিমানে চেপে সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ। 

তবে শীর্ষ নেতৃত্বকে আটকে রেখে আন্দোলন থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিজেপির নবনিযুক্ত দলীয় প্রধান অজিঙ্কা শিন্ডে।

বিমানে পুলিশি অ্যাকশনের পূর্বে ধারণ করা এক ভিডিও বার্তায় প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দেন যে, তারা গ্রেফতার হলে সিজেপির আন্দোলনের কমান্ড সামলাবেন অজিঙ্কা শিন্ডে। আটকের পরেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেই বার্তার সূত্র ধরে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া নির্দেশনা প্রকাশ করেন শিন্ডে। তিনি অবিলম্বে সমস্ত বিক্ষোভকারীকে পুলিশের দেওয়া ব্যারিকেড ও কড়াকড়ি পেছনে ফেলে যন্তর মন্তরের দিকে এগিয়ে যেতে বলেন।

দায়িত্ব গ্রহণ করেই নিজের বার্তা প্রকাশ করতে গিয়ে অজিঙ্কা শিন্ডে বলেন, আমাদের মধ্যকার একতা ও শক্তিতে সরকার মারাত্মক ভয় পেয়ে গেছে। তাই আপনারা সবাই রাজপথে নেমে যন্তর মন্তরের দিকে আসুন। আর পুলিশ প্রশাসন যদি আপনাদের রাস্তায় কোথাও বাধা দেওয়ার চেষ্টা করে, তবে সেই স্থানকেই ক্ষণিকের জন্য যন্তর মন্তরে রূপান্তর করে বিক্ষোভ চালিয়ে যান। তার এই আহ্বানের পর গোটা দিল্লির মোড়ে মোড়ে ছড়িয়ে পড়েছে বিচ্ছিন্ন আন্দোলন।

অন্যদিকে, অনুমতিহীন এই জমায়েত ছত্রভঙ্গ করতে দিল্লির প্রবেশদ্বার ও মেট্রো স্টেশনগুলোতে কড়া নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলে দিল্লি পুলিশ। অভিযান চালিয়ে অন্তত কয়েক হাজার মানুষকে আটক করে শহরের বিভিন্ন অস্থায়ী স্টেডিয়াম ও ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া গুরুগ্রামের বাসা থেকে আটক করা হয়েছে বিশিষ্ট জনপ্রিয় রাজনৈতিক কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার ধ্রুব রাঠিকেও।

ভোটার তালিকার বিশেষ পুনরাবৃত্তি সংক্রান্ত চরম অনিয়মের অভিযোগে সিজেপির এই লড়াই এখন ভারতের জাতীয় রাজনীতির এক অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠাতা থেকে শুরু করে শীর্ষ নেতারা জেলে থাকলেও নতুন নেতা অজিত শিন্ডের কৌশল ও কড়া বার্তার কারণে পুলিশি বাধা সত্ত্বেও দিল্লির রাজপথ এখন উত্তপ্ত রাজনৈতিক লড়াইয়ের প্রধান ময়দান।

সূত্র: সানডে গার্ডিয়ান

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে মমতা-কেজরিওয়ালসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক

দিল্লিতে মমতা-কেজরিওয়ালসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক

আমি আটক হলেও আন্দোলন থমকে নেই, বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা

আমি আটক হলেও আন্দোলন থমকে নেই, বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা

‘এখনই সময় দিল্লিকে নেপাল ও বাংলাদেশের মতো করে তোলার’

‘এখনই সময় দিল্লিকে নেপাল ও বাংলাদেশের মতো করে তোলার’

আপনি এত ভয় পাচ্ছেন কেন? —মমতাকে আটকের পর মোদিকে তোপ তৃণমূলের

আপনি এত ভয় পাচ্ছেন কেন? —মমতাকে আটকের পর মোদিকে তোপ তৃণমূলের

গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে

গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে

দিল্লিতে আটক সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

দিল্লিতে আটক সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

আরও পড়ুন

দিল্লিতে মমতা-কেজরিওয়ালসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক

দিল্লিতে মমতা-কেজরিওয়ালসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক

আমি আটক হলেও আন্দোলন থমকে নেই, বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা

আমি আটক হলেও আন্দোলন থমকে নেই, বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা

আটক হওয়ার আগেই অজিঙ্কা শিন্ডেকে আন্দোলনের দায়িত্ব বুঝিয়ে দেন অভিজিৎ, কে এই যুবক?

আটক হওয়ার আগেই অজিঙ্কা শিন্ডেকে আন্দোলনের দায়িত্ব বুঝিয়ে দেন অভিজিৎ, কে এই যুবক?

দায়িত্ব নিয়েই কড়া যে বার্তা দিলেন ককরোচ পার্টির নতুন নেতা

দায়িত্ব নিয়েই কড়া যে বার্তা দিলেন ককরোচ পার্টির নতুন নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম