Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আমি আটক হলেও আন্দোলন থমকে নেই, বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম

আমি আটক হলেও আন্দোলন থমকে নেই, বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরা

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের রাজধানী দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি ঘিরে পুলিশি কড়াকড়ির মধ্যে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করা হয়েছে। 

সিপিআই (এমএল)-এর সঙ্গে সম্পৃক্ত এই বামপন্থী ছাত্র সংগঠনের শীর্ষ নেত্রীকে পুলিশ হেফাজতে নেওয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটকের পরপরই দেওয়া এক বার্তায় নেহা বোরা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, আমি আটক হলেও আন্দোলন থেমে নেই। তিনি জানান যে, আন্দোলনকারীরা নিজেদের লক্ষ্য থেকে সরে যাননি এবং নেতৃত্বের অনুপস্থিতিতেও রাজপথে প্রতিবাদ অব্যাহত রেখেছেন।

নেহা বোরা দক্ষিণ দিল্লির গুরুত্বপূর্ণ এলাকা সাফদারজং ফ্লাইওভারে আন্দোলনকারীদের জমায়েত হওয়ার আহ্বান জানান। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, যদি সম্ভব হয়, আপনারা সাফদারজং ফ্লাইওভারে পৌঁছান। আর যদি পথেই পুলিশ আপনাদের আটকে দেয়, তবে যেখানে থামানো হবে সেখানেই বসে পড়ুন এবং নিজেদের অবস্থান শক্ত করে ধরে রাখুন।

এর আগে আইসা-র পক্ষ থেকে জানানো হয়েছিল যে পুলিশের বাধা ও কড়াকড়ির কারণে পূর্বনির্ধারিত প্রতিবাদস্থল যন্তর মন্তর থেকে বদলে সাফদারজং ফ্লাইওভারের নিকটবর্তী হস্তশিল্প বাজার ‘দিল্লি হাট’-এ স্থানান্তরিত করা হয়েছে। ছাত্রনেত্রীকে আটকের পরও রাজধানীর রাজপথে বিক্ষোভকারীদের অবস্থান ও প্রতিরোধ অব্যাহত রয়েছে।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী অপসারণের’ প্রস্তুতি ইন্ডিয়া জোটের

খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী অপসারণের’ প্রস্তুতি ইন্ডিয়া জোটের

বিজেপি জোর করে দোকানপাট বন্ধ করে দিয়েছে: রাহুল

বিজেপি জোর করে দোকানপাট বন্ধ করে দিয়েছে: রাহুল

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন অভিজিৎ দীপকে

‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন অভিজিৎ দীপকে

রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ, রাহুলের বড় পরীক্ষা

রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ, রাহুলের বড় পরীক্ষা

আরও পড়ুন

মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি

মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম