Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী

গাজার মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ এমন তাঁবুতে বসবাস করছেন। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে উপত্যকাটিতে শক্তিশালী ঝড় ও বৈরী আবহাওয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এতে জরাজীর্ণ তাঁবুতে বসবাস করা ১৩ লাখের বেশি ফিলিস্তিনি চরম বিপদের মুখে পড়তে পারেন।

শুক্রবার (২৭ নভেম্বর) এক সতর্কবার্তায় গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজার মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ এমন তাঁবুতে বসবাস করছেন, যেগুলো বসবাসের উপযোগী নয়। বৃষ্টির পানিতে প্রায় দুই লাখ জরাজীর্ণ তাঁবু এবং এক হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া যেসব ক্ষতিগ্রস্ত ভবনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন, সেগুলো ধসে পড়ার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেন তিনি।

মাহমুদ বাসাল বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে আমরা একটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছি।’

পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। ঝড় আঘাত হানার আগেই প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ, বাসিন্দাদের সহায়তা এবং গাজার জরুরি সেবাগুলো সচল রাখতে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি।


গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দলগুলো চরম সরঞ্জাম সংকটে রয়েছে বলেও জানান বাসাল। জ্বালানি, লুব্রিকেন্ট, টায়ার, ব্যাটারি, খুচরা যন্ত্রাংশ, দ্রুত উদ্ধারকাজে ব্যবহারের যানবাহন ও পানির পাম্পের তীব্র ঘাটতি রয়েছে।

আসন্ন দুর্যোগ মোকাবিলায় পৌরসভাগুলোরও প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার বলে জানান তিনি।

বাসাল বলেন, বৃষ্টির পানি থেকে বাস্তুচ্যুত মানুষকে রক্ষা করতে ক্ষতিগ্রস্ত তাঁবুর পরিবর্তে উন্নত ও টেকসই তাঁবু সরবরাহ করতে হবে। পাশাপাশি বাস্তুচ্যুতদের বসবাসের এলাকাগুলোর অবকাঠামো সংস্কারে অর্থ বরাদ্দ জরুরি। অন্তত ন্যূনতম মানবিক পরিবেশ নিশ্চিত করতে এসব উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকা ফিলিস্তিনিদের অধিকার, মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তার সুস্পষ্ট লঙ্ঘন। শীত মৌসুমে গাজায় এটিই শেষ দুর্যোগ হবে না বলেও সতর্ক করেন তিনি।

বাসালের মতে, প্রয়োজনীয় ত্রাণ ও সরঞ্জাম সরবরাহ করা হলে আসন্ন বিপর্যয়ের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। তবে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব ও নিষ্ক্রিয় থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

তিনি বলেন, ‘বিশ্বের প্রতিটি মানুষের নিরাপত্তার দায়িত্ব গোটা বিশ্বের ওপর। দায়িত্বশীল সব পক্ষকেই মানবতাকে রক্ষা করতে হবে।’


এর আগে গত ৬ নভেম্বর গাজায় আঘাত হানে শক্তিশালী ঝড়। ওই সময় মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে বাস্তুচ্যুতদের তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে পড়ে। এতে দুই নারী ও তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হন বলে জানায় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

গাজার শীতকালীন জরুরি সাড়া বিষয়ক উচ্চপর্যায়ের কমিটির তথ্য অনুযায়ী, ওই ঝড়ে ৭০ হাজারের বেশি তাঁবু পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন প্রায় সাড়ে তিন লাখ ফিলিস্তিনি।

এদিকে, গত ১৩ নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তীব্র শীতজনিত কারণে মারা গেছে নয় মাস বয়সি শিশু কিনান আহমেদ আরকিক। চলতি শীত মৌসুমে শীতের কারণে এটিই ছিল প্রথম মৃত্যুর ঘটনা।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শীত মৌসুমে প্রচণ্ড ঠান্ডায় গাজায় ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছিল।

ধ্বংসস্তূপের মধ্যেই চতুর্থ শীতের মুখে গাজাবাসী

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর গাজাবাসী এখন চতুর্থ শীতের মুখোমুখি। দীর্ঘ সংঘাতে ঘরবাড়ি, অবকাঠামো ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।


বাসস্থান হারিয়ে কয়েক লাখ ফিলিস্তিনি এখন তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন। এসব আশ্রয়স্থলে নেই পর্যাপ্ত খাবার, পানি, চিকিৎসা কিংবা শীত নিবারণের প্রয়োজনীয় ব্যবস্থা।

এর মধ্যে নতুন করে ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাসে চরম উদ্বেগ তৈরি হয়েছে। প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছানো না গেলে গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলি হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন হামাসপ্রধানের ছেলে

ইসরাইলি হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন হামাসপ্রধানের ছেলে

শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখের বেশি মানুষ

শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখের বেশি মানুষ

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৬

গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ভারত

গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ভারত

রাস্তায় হাঁটার সময় হামাসের শীর্ষ কর্মকর্তা ড্রোন হামলায় নিহত

রাস্তায় হাঁটার সময় হামাসের শীর্ষ কর্মকর্তা ড্রোন হামলায় নিহত

আরও পড়ুন

স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ৮ লাশ উদ্ধার

স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ৮ লাশ উদ্ধার

ইসরাইলি হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন হামাসপ্রধানের ছেলে

ইসরাইলি হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন হামাসপ্রধানের ছেলে

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী

৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম