Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

আর নয় ইনসুলিনের ঝামেলা, ডায়াবেটিস রোগীদের জন্য আসছে ট্যাবলেট

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:২৭ পিএম

আর নয় ইনসুলিনের ঝামেলা, ডায়াবেটিস রোগীদের জন্য আসছে ট্যাবলেট

ভবিষ্যতে ইনজেকশনের বদলে ট্যাবলেটের মাধ্যমেই ইনসুলিন নেওয়া সম্ভব হতে পারে।

Advertisement

ডায়াবেটিস চিকিৎসায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে জাপানের নতুন এক বৈজ্ঞানিক অগ্রগতি। গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতে ইনজেকশনের বদলে ট্যাবলেটের মাধ্যমেই ইনসুলিন নেওয়া সম্ভব হতে পারে।

দীর্ঘদিন ধরে ইনসুলিন ট্যাবলেট তৈরির চেষ্টা হলেও মানবদেহের পরিপাকতন্ত্র বড় বাধা হয়ে দাঁড়ায়। পাকস্থলীর এনজাইম ইনসুলিন ভেঙে ফেলায় তা রক্তে পৌঁছাতে পারে না।

তবে জাপানের কুমামতো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘ডিএনপি পেপটাইড’ নামের বিশেষ এক উপাদান ব্যবহার করে এই সমস্যার সম্ভাব্য সমাধান দেখিয়েছেন। এটি ইনসুলিনকে ক্ষুদ্রান্ত্র পেরিয়ে রক্তপ্রবাহে পৌঁছাতে সহায়তা করে।   

গবেষণায় দুটি পদ্ধতিতে পরীক্ষা চালিয়ে ইতিবাচক ফল পাওয়া গেছে। পরীক্ষাগারে ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের রক্তে শর্করার মাত্রা কমাতে সফল হয়েছে এই প্রযুক্তি। নতুন পদ্ধতিতে ইনসুলিনের শোষণ ক্ষমতা ৩৩ থেকে ৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও বড় প্রাণীর ওপর পরীক্ষা চলছে। সফল হলে ভবিষ্যতে মানুষের ওপর প্রয়োগ করা হবে। বিশেষজ্ঞদের মতে, এটি কার্যকর হলে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা হবে আরও সহজ ও কম কষ্টদায়ক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুদের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে ক্যাফেইন, বলছে গবেষণা

শিশুদের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে ক্যাফেইন, বলছে গবেষণা

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

হালকা শীতে ত্বকের যত্নে উপটান, জানুন ঘরেই তৈরি করার উপায়

হালকা শীতে ত্বকের যত্নে উপটান, জানুন ঘরেই তৈরি করার উপায়

প্রোস্টেটের সমস্যা এড়াতে এই বীজ খান

প্রোস্টেটের সমস্যা এড়াতে এই বীজ খান

রিলসের নেশা ছাড়তে সাহায্য করবে যে নতুন অভ্যাস

রিলসের নেশা ছাড়তে সাহায্য করবে যে নতুন অভ্যাস

শিশুর উদ্বেগের ৩ লক্ষণ, যেভাবে সামলাবেন সন্তানের মানসিক চাপ

শিশুর উদ্বেগের ৩ লক্ষণ, যেভাবে সামলাবেন সন্তানের মানসিক চাপ

আরও পড়ুন

এক ক্লিকেই জমির পর্চা: ঘরে বসে যেভাবে খুঁজবেন ও পাবেন

এক ক্লিকেই জমির পর্চা: ঘরে বসে যেভাবে খুঁজবেন ও পাবেন

শিশুদের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে ক্যাফেইন, বলছে গবেষণা

শিশুদের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে ক্যাফেইন, বলছে গবেষণা

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

বিষাক্ত বাতাস যেভাবে অকালেই কেড়ে নিচ্ছে স্মৃতিশক্তি, কাদের ঝুঁকি সবচেয়ে বেশি?

বিষাক্ত বাতাস যেভাবে অকালেই কেড়ে নিচ্ছে স্মৃতিশক্তি, কাদের ঝুঁকি সবচেয়ে বেশি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম