Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

নায়িকার মতো ত্বক চাই? ভরসা রাখতে পারেন জাহ্নবীর ঘরোয়া ফেসপ্যাকে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:১৮ পিএম

নায়িকার মতো ত্বক চাই? ভরসা রাখতে পারেন জাহ্নবীর ঘরোয়া ফেসপ্যাকে

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের মতো চটজলদি উজ্জ্বল ও কোমল ত্বক পেতে আপনি তার প্রিয় ঘরোয়া হাইড্রেটিং ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন। মা শ্রীদেবী কাপুরের কাছ থেকে শেখা এই ঘরোয়া টোটকাটি জাহ্নবী তার নিয়মিত রূপচর্চায় ব্যবহার করে থাকেন। 

মায়ের মুখ বসানো না হলেও, লোকে বলে তার ত্বকের ধরন নাকি অনেকটা শ্রীদেবীরই মতো। টান টান, পেলব ও মসৃণ। বলিপাড়ার কমবয়সি অভিনেত্রীদের মধ্যে অন্যতম হচ্ছে জাহ্নবী কাপুর। তার অভিনীত সিনেমার তালিকা ইতোমধ্যে বেশ দীর্ঘ হয়েছে। হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দাপটের সঙ্গে কাজ করছেন শ্রীদেবীকন্যা। জীবনের প্রথম সিনেমা ‘ধড়ক’ বক্স অফিসে ঝড় না তুললেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে।

দক্ষ অভিনেত্রী হয়ে ওঠার পাশাপাশি ত্বকের যত্ন নিতেও কম পরিশ্রম করেন না জাহ্নবী। তিনি ত্বকের যত্নে ভরসা রাখেন ঘরোয়া উপকরণের ওপরে। সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই নানা রকম ভিডিও শেয়ার করে নেন তিনি। 

সম্প্রতি এক ভিডিওবার্তা দেখা গেছে, অভিনেত্রী শুটিংয়ে যাওয়ার আগে ঘরোয়া ফেসপ্যাক দিয়েই রূপচর্চা করছেন। তার তৈরি ফেসপ্যাকে ছিল টকদই, মধু আর কলা। এই ফেসপ্যাক ত্বকের জন্য ভীষণ উপকারী। 

চলুন জেনে নেওয়া যাক, জাহ্নবীর বিশেষ ফেসপ্যাকটির রেসিপি এবং ব্যবহার পদ্ধতি—

জাহ্নবী কাপুর ফেসপ্যাকে প্রথমেই ব্যবহার করেন টকদই। দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড। আর সংবেদনশীল ত্বকের জন্য এ অ্যাসিড ভীষণ উপকারী। মধুর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। আর কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা ত্বকের জন্য ভীষণ উপকারী। এ ছাড়া কলা ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য করে থাকে। 

ত্বকের ধরন যেমনই হোক না কেন, গরমের দিনে কোনো বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে চটজলদি জেল্লা চাইলে মুখে এই মাস্কটি মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই পেয়ে যাবেন চটজলদি জেল্লা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম