Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সুস্বাস্থ্য বজায় রাখতে খাবারে মানতে হবে যে ৩ নিয়ম

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩১ এএম

সুস্বাস্থ্য বজায় রাখতে খাবারে মানতে হবে যে ৩ নিয়ম

Advertisement

স্বাস্থ্যকর খাবার খাওয়া শুধু ওজন কমানো বা কঠোর কোনো ডায়েট অনুসরণ করার বিষয় নয়। প্রতিদিন আমরা যে খাবার বেছে নিই তার ওপরে আমাদের সামগ্রিক সুস্থতা নির্ভর করে। 

ভারতীয় পুষ্টিবিদ অঞ্জলি মুখার্জি মনে করেন, কেউ যদি দীর্ঘ সময় পর্যন্ত সুস্থ থাকতে চায় তাহলে প্রতিটি খাবারের দিকে মনোযোগ দেওয়া উচিত। ভারতীয় এই পুষ্টিবিদ প্রতিদিন সকালে মাত্র ১০ মিনিট সময় নিয়ে সকালের নাশতা, দুপুরের খাবার ও রাতের খাবারে কী খাবেন—তা পরিকল্পনা করার পরামর্শ দেন। এই সহজ অভ্যাসটি প্রতিদিনের খাবারে সঠিক পুষ্টিকর উপাদান অন্তর্ভুক্ত করা সহজ করে তুলতে পারে এবং অস্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া থেকে বিরত রাখতে পারে। মুখার্জি সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে কীভাবে খাবার রুটিন মাফিক খাওয়া যেতে পারে, তা ব্যাখ্যা করেছেন—

১. দিনের শুরুতে কয়েক গ্লাস পানি পান করুন। আপনি যদি আমিষভোজী হন, তাহলে ডিম এবং যদি নিরামিষভোজী হন, তাহলে অঙ্কুরিত শস্য (স্প্রাউটস) খান। এর সঙ্গে এক গ্লাস সবজির জুস নিতে পারেন। 

২. দুপুরের খাবারে আটার রুটি, একটি সবজি এবং আপনি নিরামিষভোজী হলে কিছু ডাল খেতে পারেন। আমিষভোজী হলে চিকেন বা মাছ খেতে পারেন। বিকেলে কিছু ছোলা এবং গ্রিন টি খেতে পারেন।

৩. রাতের খাবারে আবার চিকেন বা মাছের সঙ্গে স্যুপ ও সালাদ খেতে পারেন। অথবা রুটি, সবজি, ডাল ও সালাদ খেতে পারেন। প্রতিটি খাবারেই একটি নির্দিষ্ট ভারসাম্য রয়েছে। এতে প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট, ফাইবার, পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। 

তিনি বলেন, আপনি যদি সঠিকভাবে খাবারের পরিকল্পনা করেন, তাহলে এভাবেই সব সময় সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি পেতে পারেন।

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব

প্রতিদিনের খাদ্যাভ্যাস শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সঠিকভাবে খাবার খেলে হজমশক্তি ভালো থাকে এবং শরীরকে কিছু সাধারণ স্বাস্থ্য সমস্যা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে। 

অন্যদিকে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস উচ্চ রক্তচাপ, অপুষ্টি এবং দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার ঝুঁকি বাড়াতে পারে। খাবার আমাদের মেজাজের ওপরও প্রভাব ফেলতে পারে। ওমেগা-৩ ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট ও গুরুত্বপূর্ণ ভিটামিনসমৃদ্ধ খাবার ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করতে পারে। অন্যদিকে, অতিরিক্ত প্রক্রিয়াজাত চিনি ও অস্বাস্থ্যকর চর্বি খাওয়া নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফুসফুসের যক্ষ্মা: কতটা ছোঁয়াচে, কখন বাড়ে সংক্রমণের ঝুঁকি

ফুসফুসের যক্ষ্মা: কতটা ছোঁয়াচে, কখন বাড়ে সংক্রমণের ঝুঁকি

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

পাইলস নিয়ে কুসংস্কার নয়, প্রয়োজন সঠিক চিকিৎসা

পাইলস নিয়ে কুসংস্কার নয়, প্রয়োজন সঠিক চিকিৎসা

মিষ্টি পানীয় পানে কি পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়ে?

মিষ্টি পানীয় পানে কি পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়ে?

থাইরয়েড ক্যানসার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে? জানুন লক্ষণ ও চিকিৎসা

থাইরয়েড ক্যানসার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে? জানুন লক্ষণ ও চিকিৎসা

ডেঙ্গু রোগীর যেসব লক্ষণ খুবই ঝুঁকিপূর্ণ

ডেঙ্গু রোগীর যেসব লক্ষণ খুবই ঝুঁকিপূর্ণ

আরও পড়ুন

সন্তান বুলিংয়ের শিকার হচ্ছে ভেবে চিন্তিত? মা-বাবার করণীয়

সন্তান বুলিংয়ের শিকার হচ্ছে ভেবে চিন্তিত? মা-বাবার করণীয়

কার্ডিয়াক অ্যারেস্টে নানা পাটেকরের মৃত্যু: শরীর কি আগে থেকে সতর্কবার্তা দেয়?

কার্ডিয়াক অ্যারেস্টে নানা পাটেকরের মৃত্যু: শরীর কি আগে থেকে সতর্কবার্তা দেয়?

দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকলে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম

দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকলে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম

যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে

যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম