Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শরীরে ক্যানসারের আগাম সংকেত, এই ৭ লক্ষণ অবহেলা করবেন না

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

শরীরে ক্যানসারের আগাম সংকেত, এই ৭ লক্ষণ অবহেলা করবেন না

Advertisement

ক্যানসার একদিনে তৈরি হয় না। শরীরের সুস্থ কোষের স্বাভাবিক কার্যক্রমে পরিবর্তন এসে যখন কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে শুরু করে, তখন ধীরে ধীরে ক্যানসারের সৃষ্টি হতে পারে। এই প্রক্রিয়ায় কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। তাই প্রাথমিক পর্যায়ে শরীরের কিছু অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করা গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের মতে, কিছু লক্ষণ দীর্ঘদিন ধরে দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন।

তবে এসব উপসর্গ দেখা দিলেই ক্যানসার হয়েছে, এমন নয়। সাধারণ অনেক রোগের কারণেও একই ধরনের সমস্যা হতে পারে। শরীরে দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ক্যানসারের সম্ভাব্য আগাম সংকেত হিসেবে যে সাতটি লক্ষণের দিকে নজর রাখতে হবে—

১. কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া

শরীরচর্চা বা খাদ্যাভ্যাসে পরিবর্তন না এনেও কয়েক মাসের মধ্যে শরীরের ওজন উল্লেখযোগ্যভাবে কমে গেলে সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে ছয় মাসের মধ্যে শরীরের ওজনের ৫ শতাংশ বা তার বেশি কমে যাওয়া উদ্বেগের কারণ হতে পারে।

ক্যানসারের কারণে শরীরের বিপাকীয় প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে। এতে পেশি ও চর্বি ক্ষয় হতে পারে এবং শরীর দুর্বল হয়ে পড়ে। অগ্ন্যাশয়, পাকস্থলী ও খাদ্যনালির ক্যানসারে অকারণে ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।

২. দীর্ঘদিন কাশি বা গলার স্বর বদলে যাওয়া

সাধারণ সর্দি-কাশি সেরে যাওয়ার পরও কাশি তিন থেকে চার সপ্তাহের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একই সঙ্গে গলার স্বর দীর্ঘদিন ধরে ভাঙা বা বদলে যাওয়াও অবহেলা করা ঠিক নয়।

ফুসফুস, শ্বাসনালি বা গলার বিভিন্ন সমস্যার কারণে এমন উপসর্গ দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে ফুসফুস বা থাইরয়েড ক্যানসারের সঙ্গেও এসব লক্ষণের সম্পর্ক থাকতে পারে।

৩. মলত্যাগ ও প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন

দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য, ঘন ঘন ডায়রিয়া, মলত্যাগের অভ্যাসে অস্বাভাবিক পরিবর্তন কিংবা মলদ্বার দিয়ে রক্তপাত হলে সতর্ক হতে হবে। একইভাবে প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া, প্রস্রাবে রক্ত কিংবা প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন দেখা দিলেও চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।

বৃহদন্ত্র, মলাশয় ও মূত্রাশয়ের ক্যানসারের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তবে সংক্রমণসহ অন্যান্য সমস্যার কারণেও এমন হতে পারে।

৪. ত্বকের রং বা তিলের আকৃতিতে পরিবর্তন

ত্বকের কোনো তিল বা আঁচিলের আকার, রং কিংবা আকৃতিতে হঠাৎ পরিবর্তন দেখা দিলে অবহেলা করা উচিত নয়। নতুন কোনো অস্বাভাবিক দাগ তৈরি হওয়া, পুরোনো তিল বড় হয়ে যাওয়া কিংবা ত্বকে অস্বাভাবিক পরিবর্তন ত্বকের ক্যানসারের সংকেত হতে পারে।

এ ছাড়া চোখ বা ত্বক হলদেটে হয়ে যাওয়া লিভার বা পিত্তনালির সমস্যার লক্ষণ হতে পারে। এমন পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

৫. ক্ষত না শুকানো ও অকারণে রক্তপাত

মুখের ভেতরে ঘা, ত্বকের ক্ষত কিংবা শরীরের কোনো স্থানে দীর্ঘদিন ধরে ক্ষত না শুকালে সতর্ক হতে হবে। পাশাপাশি মাড়ি, নাক, মলদ্বার বা অন্য কোনো স্থান থেকে অকারণে রক্তপাত হলেও চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।

মুখের ক্যানসার, রক্তের ক্যানসার কিংবা জরায়ুমুখের ক্যানসারের ক্ষেত্রে এ ধরনের কিছু উপসর্গ দেখা দিতে পারে। বিশেষ করে অস্বাভাবিক রক্তপাতকে কখনোই অবহেলা করা উচিত নয়।

৬. খাবার গিলতে অসুবিধা

খাবার বা পানি গেলার সময় গলা কিংবা বুকে আটকে যাওয়ার অনুভূতি, গিলতে ব্যথা বা দীর্ঘদিন ধরে খাবার গিলতে সমস্যা হলে সতর্ক হওয়া প্রয়োজন।

খাদ্যনালি বা পাকস্থলীর বিভিন্ন রোগের পাশাপাশি কিছু ক্ষেত্রে ক্যানসারের কারণেও এমন সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের উপসর্গ ক্রমাগত বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৭. রাতে অতিরিক্ত ঘাম হওয়া

রাতে ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম হওয়া, বিশেষ করে ঘাম ভিজে পোশাক বা বিছানা বদলানোর প্রয়োজন হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। ঘরের তাপমাত্রা বা আবহাওয়ার সঙ্গে সম্পর্ক না থাকলেও এমন সমস্যা দেখা দিতে পারে।

লিম্ফোমা বা লিউকেমিয়ার মতো রক্ত ও লসিকাতন্ত্রের ক্যানসারের ক্ষেত্রে কখনো কখনো রাতে অতিরিক্ত ঘাম হতে পারে। এর সঙ্গে জ্বর, অকারণে ওজন কমে যাওয়া বা দীর্ঘস্থায়ী দুর্বলতা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

লক্ষণ দেখা দিলে কী করবেন?

শরীরে এসব লক্ষণের এক বা একাধিকটি দেখা দিলেই ক্যানসার হয়েছে বলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ সংক্রমণ, হরমোনের সমস্যা ও অন্যান্য সাধারণ রোগেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তবে কোনো লক্ষণ দীর্ঘদিন স্থায়ী হলে বা ক্রমশ বাড়তে থাকলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রেই চিকিৎসার সুযোগ ও সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই শরীরের অস্বাভাবিক পরিবর্তন অবহেলা না করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: আনন্দবাজার

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যানসার চিকিৎসায় জাতীয় টাস্কফোর্স গঠন এখন সময়ের দাবি

ক্যানসার চিকিৎসায় জাতীয় টাস্কফোর্স গঠন এখন সময়ের দাবি

ক্যানসারের ঝুঁকি বাড়ায় দৈনন্দিন জীবনের যে ভুলগুলো

ক্যানসারের ঝুঁকি বাড়ায় দৈনন্দিন জীবনের যে ভুলগুলো

ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ

ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ

ক্যানসারের পাঁচ ধাপ, কোন পর্যায়ে কতটা ঝুঁকি?

ক্যানসারের পাঁচ ধাপ, কোন পর্যায়ে কতটা ঝুঁকি?

ক্যানসার নিয়ে ১০ ভুল ধারণা, আসল সত্য যা

ক্যানসার নিয়ে ১০ ভুল ধারণা, আসল সত্য যা

স্তনে পিণ্ড মানেই কি ক্যানসারের ঝুঁকি?

স্তনে পিণ্ড মানেই কি ক্যানসারের ঝুঁকি?

আরও পড়ুন

আঙুলে যে ৫ ধরনের পরিবর্তন হতে পারে আর্থ্রাইটিসের লক্ষণ

আঙুলে যে ৫ ধরনের পরিবর্তন হতে পারে আর্থ্রাইটিসের লক্ষণ

ঋতু পরিবর্তনে বাড়ছে সর্দি-কাশির ঝুঁকি, সুস্থ থাকতে মেনে চলুন ৫ নিয়ম

ঋতু পরিবর্তনে বাড়ছে সর্দি-কাশির ঝুঁকি, সুস্থ থাকতে মেনে চলুন ৫ নিয়ম

শরীরে ক্যানসারের আগাম সংকেত, এই ৭ লক্ষণ অবহেলা করবেন না

শরীরে ক্যানসারের আগাম সংকেত, এই ৭ লক্ষণ অবহেলা করবেন না

গবেষণা ২০৫০ সালে খাদ্যাভ্যাসজনিত রোগীর সংখ্যা ছাড়াতে পারে ২ কোটি

২০৫০ সালে খাদ্যাভ্যাসজনিত রোগীর সংখ্যা ছাড়াতে পারে ২ কোটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম