Logo
Logo
×

Advertisement

জাতীয়

নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:০৩ এএম

নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ছবি: যুগান্তর

Advertisement

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় নুরুল ইসলাম ফাউন্ডেশনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতাধিক আলেম, হাফেজ, এতিম শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মরহুম নুরুল ইসলামের জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা করেন জামিয়া আরাবিয়া নুরুল ইসলামের (মাদ্রাসা-মসজিদ ও এতিমখানা কমপ্লেক্স) প্রিন্সিপাল মুফতি সুহাইল আহমদ, শিক্ষক মাওলানা মাহফুজ আহমদ, হাফেজ মাওলানা সারওয়ার হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আজ আমরা মরহুম নুরুল ইসলামকে স্মরণ করছি। মহান আল্লাহ তাকে এমন সব অনন্য গুণে ভূষিত করেছিলেন, যার মাধ্যমে তিনি স্বল্প সময়ে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে অসামান্য অবদান রাখতে সক্ষম হন। আল্লাহর বিশেষ অনুগ্রহেই তিনি অসংখ্য জনহিতকর ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।

বক্তারা আরও বলেন, মরহুম নুরুল ইসলামের প্রতি প্রকৃত ভালোবাসার প্রকাশ কেবল স্মরণসভা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। তার জন্য সদকা করা, নফল রোজা ও নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা যেমন দায়িত্ব, তেমনি তার সততা, কর্মনিষ্ঠা, দেশপ্রেম, মানবসেবা ও উদারতার মতো মহৎ গুণগুলো নিজেদের জীবনে ধারণ করাও প্রয়োজন। তার আদর্শ অনুসরণ করাই স্মৃতির প্রতি সর্বোত্তম শ্রদ্ধা নিবেদন।

আলোচনা সভা শেষে মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক ও নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রকল্প প্রধান মুফতি মাওলানা তোফায়েল গাজালি। 

পরে জামিয়া আরাবিয়া নুরুল ইসলামের শিক্ষক-শিক্ষার্থীরা মরহুম নুরুল ইসলামের বনানী কবরস্থানে অবস্থিত কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

কর্মে, সৃষ্টিতে ও মানবিক প্রেরণায় অম্লান এক নাম

চিরস্মরণীয় এক স্বপ্নস্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কর্মে, সৃষ্টিতে ও মানবিক প্রেরণায় অম্লান এক নাম

মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে রাষ্ট্রীয় সম্মান দিন

মৃত্যুবার্ষিকীতে আবদুল হাই শিকদার মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে রাষ্ট্রীয় সম্মান দিন

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম লাখো যুবকের বেকারত্ব ঘুচিয়েছেন

নাটোরে দোয়া মাহফিলে বক্তারা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম লাখো যুবকের বেকারত্ব ঘুচিয়েছেন

বাল্যবন্ধুর চোখে নুরুল ইসলাম

বাল্যবন্ধুর চোখে নুরুল ইসলাম

মানুষের কর্মসংস্থান করাই ছিল নুরুল ইসলামের জীবনের অন্যতম লক্ষ্য

আলোচনাসভায় সালমা ইসলাম মানুষের কর্মসংস্থান করাই ছিল নুরুল ইসলামের জীবনের অন্যতম লক্ষ্য

আরও পড়ুন

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম