Logo
Logo
×

Advertisement

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:২৪ এএম

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সোমবার সকালে রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য, যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের কর্মকর্তারা। ছবি: যুগান্তর

Advertisement

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে সোমবার (১৩ জুলাই) সকালে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্য ও তারই হাতে গড়া প্রতিষ্ঠান যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের কর্মকর্তারা। 

এ সময় মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তার সহধর্মিনী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম।

সকাল সোয়া ৯টায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার কবরে ফুলেল শ্রদ্ধা জানান দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, সাবেক সম্পাদক সাইফুল আলম, যুগান্তরের যুগ্ম-সম্পাদক বিএম জাহাঙ্গীর, যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম প্রমুখ। 

এছাড়া যুগান্তর ও যমুনা টিভির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে যমুনা টেলিভিশন ভবনের নিচতলায় কুরআন খানি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

প্রসঙ্গত, ২০২০ সালের এই দিনে (১৩ জুলাই) চিরবিদায় নেন ১৯৭১-এর রণাঙ্গনের প্রথম সারির বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। নিজের মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একে একে ৪২টি শিল্পপ্রতিষ্ঠান গড়েছিলেন আপসহীন এই কর্মবীর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিটিএমএর নতুন সভাপতি শামীম ইসলাম

বিটিএমএর নতুন সভাপতি শামীম ইসলাম

৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল যমুনা গ্রুপ

৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল যমুনা গ্রুপ

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বয়স ৪৫ বছর হলেও আবেদন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বয়স ৪৫ বছর হলেও আবেদন

যমুনা গ্রুপে নিয়োগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

যমুনা গ্রুপে নিয়োগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

আরও পড়ুন

স্মরণসভায় আলোচকরা জ্ঞানচর্চায় আমৃত্যু নিবেদিত ছিলেন আহমদ রফিক

জ্ঞানচর্চায় আমৃত্যু নিবেদিত ছিলেন আহমদ রফিক

নাশকতার ছক বানচালে ‘জিরো টলারেন্স’ নীতি ড্রোন নজরদারিতে রাজপথ হাই অ্যালার্টে কেপিআই

ড্রোন নজরদারিতে রাজপথ হাই অ্যালার্টে কেপিআই

আওয়ামী লীগবিরোধী ঐক্য জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

অপপ্রচারের ফাঁদে সাধারণ মানুষ প্রোপাগান্ডার বিপরীতে পালটা বয়ান কোথায়

প্রোপাগান্ডার বিপরীতে পালটা বয়ান কোথায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম