Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি সম্ভব না’

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

‘আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি সম্ভব না’

কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, এলাকার কৃষক-শ্রমিক মেহনতী মানুষ জানে হাসনাত আবদুল্লাহ যদি নির্বাচিত হয় অন্ততপক্ষে চাঁদাবাজি করবে না।  তাই এবার তারা অন্য পার্টির মিছিল-মিটিং করবে কিন্তু গোপনে এসে আমাকেই ভোটটা দেবে।  তারা ভালো করেই জানে আমার দ্বারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম-দুর্নীতি কখনো সম্ভব হবে না। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, আজাদীর বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলা কলিতে ভোট দিন।  আমরা ন্যায় এবং ইনসাফভিত্তিক একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করব।  আগ্রাসনবিরোধী, আধিপত্যবিরোধী শক্তির অবসান ঘটাব।  একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব।  যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুস, অনিয়ম, দুর্নীতি। 

হাসনাত বলেন, গত দেড় বছরে এনসিপি এবং জামায়াত জোটের নেতাকর্মীরা চাঁদা নিতে এলাকায় আসেনি।  কেউ হাট-বাজার দখল করতে আসেনি।  সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেনি।  এবার রেমিট্যান্স যোদ্ধা, কলকারখানার শ্রমিক এবং মেহনতি মানুষের মধ্য থেকেই নেতা নির্বাচিত হবে।  

হাসনাত আরও বলেন, এবারের নির্বাচনে জনগণ ঋণখেলাপি, দুর্নীতিবাজ, জনগণের অর্থ আত্মসাৎকারীদের বর্জন করবে।  একটি পরিবর্তনের লক্ষ্যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।   

প্রচারণার দ্বিতীয় দিনে তিনি নিজ নির্বাচনি এলাকায় ভোর থেকেই মাঠে নেমে পড়েন।  দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় তিনি শাপলা কলির পক্ষে স্লোগান দিয়ে প্রচারণা শুরু করেন। 

এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম সহিদসহ জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হানিট্র্যাপে ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাতের পর হত্যা

হানিট্র্যাপে ব্যবসায়ীর শতকোটি টাকার সম্পদ আত্মসাতের পর হত্যা

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

সংবর্ধনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ, স্কুলের ভেতর আশ্রয় নিলেন এমপি

সংবর্ধনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ, স্কুলের ভেতর আশ্রয় নিলেন এমপি

দাউদকান্দিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

দাউদকান্দিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

আরও পড়ুন

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নুসরাতের বাড়িতে আগুন অপরাধী গ্রেফতার না হলে রাজপথে নামার হঁশিয়ারি এনসিপির

অপরাধী গ্রেফতার না হলে রাজপথে নামার হঁশিয়ারি এনসিপির

বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম