Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

‘ডিসি’ দেখে মুগ্ধ আল্লু অর্জুন

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘ডিসি’ দেখে মুগ্ধ আল্লু অর্জুন

Advertisement

দক্ষিণ ভারতীয় সিনেমায় এক তারকার কাজের প্রশংসা যখন আরেক তারকার মুখে শোনা যায়, তখন স্বাভাবিকভাবেই তা বাড়তি আগ্রহ তৈরি করে। এবার তেমনই আলোচনায় এলেন আল্লু অর্জুন। সম্প্রতি মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘ডিসি’ দেখে মুগ্ধ হয়েছেন ‘পুষ্পা’ তারকা। এটিকে তিনি অভিহিত করেছেন ‘তামিল ক্ল্যাসিক’ হিসাবে। একইসঙ্গে পরিচালক অরুণ মাথেশ্বরন, অভিনেত্রী ওয়ামিকা গাব্বি, সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরসহ পুরো কলাকুশলী দলের প্রশংসা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ সিনেমাটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান আল্লু অর্জুন। তার মতে, সিনেপ্রেমীদের অবশ্যই ‘ডিসি’ দেখা উচিত। যারা এর মর্ম উপলব্ধি করতে পারবেন, তাদের কাছে এটি কবিতার মতো মনে হবে বলেও মন্তব্য করেন তিনি।

পরিচালক অরুণ মাথেশ্বরনের কাজের প্রশংসা করে আল্লু অর্জুন তাকে সর্বোচ্চ সম্মান জানান। সিনেমার কারিগরি উৎকর্ষের কথাও তুলে ধরেন তিনি। বিশেষ প্রশংসা পেয়েছেন সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। অভিনয়শিল্পীদের মধ্যে ওয়ামিকা গাব্বির অভিনয়ও আলাদা করে উল্লেখ করেছেন আল্লু। তবে সিনেমার নায়কসহ পুরো অভিনয় ও কারিগরি দলের কাজকেই তিনি অসাধারণ বলে প্রশংসা করেছেন।

তবে আল্লুর এ পোস্টে সবচেয়ে বেশি নজর কেড়েছে পরিচালক লোকেশ কানাগরাজকে নিয়ে তার মন্তব্য। আসন্ন ‘এএ২৩’ সিনেমায় লোকেশের পরিচালনায় অভিনয় করবেন এ অভিনেতা। তাকে ‘সবচেয়ে বড় সমর্থনের স্তম্ভ’ বলে উল্লেখ করেছেন তিনি। এতে দুই তারকার পেশাগত সম্পর্ক ও পারস্পরিক আস্থার বিষয়টিও স্পষ্ট হয়েছে।

এদিকে আল্লু অর্জুনের সামনে রয়েছে একাধিক বড় প্রকল্প। লোকেশ কানাগরাজের ‘এএ২৩’ নিয়ে ইতোমধ্যে দর্শকদের আগ্রহ তুঙ্গে। পাশাপাশি ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘পুষ্পা ৩ : দ্য র‌্যাম্পেজ’-এওাঁর ফেরার সম্ভাবনা রয়েছে। অ্যাটলি পরিচালিত ‘রাকা’ নিয়েও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সিনেমাটির প্রথম পোস্টার ও আল্লুর নতুন লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জোর আলোচনা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোবিন্দর সঙ্গে ‘প্রেম’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী

গোবিন্দর সঙ্গে ‘প্রেম’ নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন বলিউড অভিনেত্রী

স্কুল ফি দিতে না পারায় শাস্তি: ‘সুপারস্টার’ সালমানের কঠিন শৈশবের গল্প

স্কুল ফি দিতে না পারায় শাস্তি: ‘সুপারস্টার’ সালমানের কঠিন শৈশবের গল্প

মোহনলাল নয়, অজয়কেই এগিয়ে রাখছেন মালয়ালম দর্শকরা

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড় মোহনলাল নয়, অজয়কেই এগিয়ে রাখছেন মালয়ালম দর্শকরা

কে কোথায় কতটা সফল

শিশুশিল্পী থেকে নায়িকা কে কোথায় কতটা সফল

চীনের আপত্তি কাটিয়ে মুক্তির পথে সালমানের ‘মাতৃভূমি’

চীনের আপত্তি কাটিয়ে মুক্তির পথে সালমানের ‘মাতৃভূমি’

মুক্তির আগেই বানসালির লাভ অ্যান্ড ওয়ার ৩০০ কোটিতে কিনে নিল পেন

মুক্তির আগেই বানসালির লাভ অ্যান্ড ওয়ার ৩০০ কোটিতে কিনে নিল পেন

আরও পড়ুন

শিশুশিল্পী থেকে নায়িকা কে কোথায় কতটা সফল

কে কোথায় কতটা সফল

শিল্পকলায় আজ কমেডিয়ানদের লড়াই

শিল্পকলায় আজ কমেডিয়ানদের লড়াই

চীনের আপত্তি কাটিয়ে মুক্তির পথে সালমানের ‘মাতৃভূমি’

চীনের আপত্তি কাটিয়ে মুক্তির পথে সালমানের ‘মাতৃভূমি’

টম ক্রুজের ‘ডিগার’ : এক টেকেই ১০ মিনিটের দৃশ্য

টম ক্রুজের ‘ডিগার’ : এক টেকেই  ১০ মিনিটের দৃশ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম