Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন

ট্যুরিস্ট ভিসার নাম বদলে হলো ভিজিটর ভিসা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন

ছবি: সংগৃহীত

Advertisement

ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টি করা হয়েছে। পাশাপাশি আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ কমানো হয়েছে। নতুন নিয়মে আগের ট্যুরিস্ট ভিসার নাম বদলে ভিজিটর ভিসা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান এ খবর জানায়। এতে বলা হয়, নতুন কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ-এ ৯ শ্রেণিতে ভিসা দেওয়া হবে।

গত ২৭ আগস্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শ্রেণি কমানোর সিদ্ধান্তের কথা জানালেও বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন ঘোষণা দেওয়া হয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসার প্রধান শ্রেণি ২২টি থেকে ১৩টি এবং উপশ্রেণি ৬৩টি থেকে ৪৯টিতে নামানো হয়। আগে যেটা ট্যুরিস্ট ভিসা ছিল, নতুন নিয়মে তার নাম বদলে ভিজিটর ভিসা করা হয়েছে। এ ক্ষেত্রে ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন, যাতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটন, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যসেবামূলক অবকাশ, স্বল্পমেয়াদি চিকিৎসা, ট্রানজিট এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে ভিজিটর ভিসায়।

এদিকে, আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ বা ১০ বছর। এতে ভি-১-এর কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগ থাকবে। এছাড়া পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের ভিসা দেওয়া হবে। চিকিৎসা ভিসায় আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ এবং অন্যান্য চিকিৎসার জন্য এম-১ শ্রেণি রাখা হয়েছে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর ও একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। এম-১ ভিসাধারীদের সহকারীরা এম-২ এবং এম-৩ ভিসাধারীদের সহকারীরা এম-৪ ভিসা পাবেন।

শিক্ষার্থী ভিসায় এস-১ শ্রেণির আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা এবং এস-২ শ্রেণির আওতায় পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক, ইন্টার্নশিপ ও বিনিময় কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর অথবা কোর্সের মেয়াদ পর্যন্ত ই-এস১ ভিসা পাবেন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। যোগব্যায়াম, ভারতীয় সংগীত ও নৃত্য, বৈদিক সংস্কৃতি এবং বৌদ্ধধর্মবিষয়ক পড়াশোনাও শিক্ষার্থী ভিসার আওতায় থাকবে।

প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২-দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ব্যবসায়িক উদ্যোগ প্রতিষ্ঠাসহ দীর্ঘমেয়াদি কার্যক্রমের জন্য বি-১ এবং স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজ, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজের জন্য বি-২ ভিসা দেওয়া হবে।

ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, মান যাচাই, উৎপাদন, তথ্যপ্রযুক্তি সহায়তা, কর্মীদের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের কাজে যুক্ত বিদেশি কারিগরি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও দক্ষ পেশাজীবীরা ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাবেন। আগে এ ভিসা ই-বি৪ শ্রেণিতে দেওয়া হতো। নতুন ব্যবস্থায় কূটনীতিক, জাতিসংঘের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য কূটনৈতিক ভিসা এবং স্বীকৃত সাংবাদিকদের জন্য সাংবাদিক ভিসা থাকবে। ভারতের কোম্পানি, বেসরকারি সংস্থা ও ধর্মীয় প্রচারমূলক কাজে যুক্ত প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিরা পাবেন কর্মসংস্থান ভিসা।

আর জাতিসংঘের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যসহ অ-কূটনৈতিক সরকারি কর্মকর্তাদের জন্য থাকবে সরকারি ভিসা। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাদের স্বামী বা স্ত্রী ও সন্তান, বিদেশি নাগরিকদের পরিবারের সদস্য এবং নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণকারীরা বিবিধ ভিসার আওতায় পড়বেন।

বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উন্নত দেশগুলোর ভিসা ব্যবস্থা ও আন্তর্জাতিক মান পর্যালোচনা করে এ পরিবর্তন আনা হয়। একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একটি শ্রেণিতে আনায় আবেদনকারীদের সঠিক ভিসা বেছে নেওয়া সহজ হবে। নতুন কাঠামো চালুর জন্য তথ্যপ্রযুক্তি ব্যবস্থা হালনাগাদ করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এ নিয়মে ভিসা দেওয়া শুরু হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

বিচ্ছেদের মুখে পৌঁছেছিল ইন্দিরা-ফিরোজের দাম্পত্য, শেষ পর্যন্ত ভালোবাসার বন্ধন অটুট

বিচ্ছেদের মুখে পৌঁছেছিল ইন্দিরা-ফিরোজের দাম্পত্য, শেষ পর্যন্ত ভালোবাসার বন্ধন অটুট

হিমালয়ে ব্যাঙের নতুন পাঁচ প্রজাতির সন্ধান

হিমালয়ে ব্যাঙের নতুন পাঁচ প্রজাতির সন্ধান

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে?

বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে?

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

আরও পড়ুন

তৃতীয় এফএসআরইউ পাচ্ছে সিএনইই বাড়তি খরচ ৬৩০০ কোটি

বাড়তি খরচ ৬৩০০ কোটি

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফের স্মৃতিকেন্দ্র

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে মীর মশাররফের স্মৃতিকেন্দ্র

রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন রাত পোহালেই এজিএম আশা-নিরাশার কথা বলতে প্রস্তুত ৪ শতাধিক সদস্য

রাত পোহালেই এজিএম আশা-নিরাশার কথা বলতে প্রস্তুত ৪ শতাধিক সদস্য

সর্বদলীয় সংসদীয় ককাস’র অনুষ্ঠানে স্পিকার নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে

নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম