Logo
Logo
×

Advertisement

খবর

ভেদরগঞ্জে গার্ড অব অনার ছাড়া বীর মুক্তিযোদ্ধাকে দাফন

Advertisement

Icon

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভেদরগঞ্জে গার্ড অব অনার ছাড়া বীর মুক্তিযোদ্ধাকে দাফন

ছবি: যুগান্তর

Advertisement

শরীয়তপুরের ভেদরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মালত মৃত্যুর পর গার্ড অব অনার পাননি। জেলা থেকে পুলিশের টিম না আসায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর রাষ্ট্রীয় গার্ড অব অনার ছাড়াই তার লাশ দাফন করতে হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে ভেদরগঞ্জ উপজেলা ডিএমখালি মোল্যা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে। ওই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছে।

জানা গেছে, সিরাজুল ইসলাম ডিএমখালি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুর রহমান মালতের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

পরিবার সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঢাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। রোববার কাকরাইলে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন বলেন, আমরা ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজকে (সোমবার) জেলা থেকে পুলিশ না আসায় গার্ড অব অনার দেয় হয়নি আমার সহযোদ্ধাকে। আমরা এমন অপমান আশা করিনি।

সিরাজুল ইসলামের ছেলে মাসুম মালত বলেন, বেলা ১১টায় জানাজা হওয়ার কথা এবং গার্ড অব অনার দেওয়ার কথা। এসিল্যান্ড সময়মতো এসেছিলেন। কিন্তু জেলা থেকে পুলিশের টিম আসতে দেরি করায় দেড়টা বেজে যায়। লাশে দুর্গন্ধ ছড়ায় বিধায় দাফন করে ফেলা হয়। পুলিশের জন্য আমরা দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করেছি।

ভেদেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি বলেন, সখিপুর থানার ওসি ও আমি রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছিলাম। পরে লাশ দাফন দেওয়া হয়। জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন, পুলিশ কোনো মুক্তিযোদ্ধাকে দাফনে গার্ড অব অনার দিতে অবহেলা করে না। আমি বিষয়টা খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মা ইলিশ রক্ষার অভিযানে এমপির ওপর জেলেদের হামলা

মা ইলিশ রক্ষার অভিযানে এমপির ওপর জেলেদের হামলা

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

সকালে নিখোঁজ, দুপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

সকালে নিখোঁজ, দুপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

সরকারি দলের সমালোচনায় মামুনুল হক

সরকারি দলের সমালোচনায় মামুনুল হক

শরীয়তপুর ডিসি অফিস চত্বর তিন সাংবাদিককে মারধর যুবদল নেতার

শরীয়তপুর ডিসি অফিস চত্বর তিন সাংবাদিককে মারধর যুবদল নেতার

তিন সেতু বদলে দেবে ৩৩ জেলার ভাগ্য

মেঘনার তিন পয়েন্ট নির্বাচন তিন সেতু বদলে দেবে ৩৩ জেলার ভাগ্য

আরও পড়ুন

এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩

এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিরাপত্তায় অগ্রাধিকার দিতে হবে: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিরাপত্তায় অগ্রাধিকার দিতে হবে: হেফাজতে ইসলাম

নবীগঞ্জে থানার লকাপে ছাত্রলীগ নেতার ভিডিও

নবীগঞ্জে থানার লকাপে ছাত্রলীগ নেতার ভিডিও

ঘরে ঢুকে নারীর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

ঘরে ঢুকে নারীর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম