Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পিএম

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমি-জমাসংক্রান্ত পূর্বের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কোল সাহাপুকুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে পূর্বের জমি-জমাসংক্রান্ত জের ধরে উত্তেজনা চলছিল সালালপুর এলাকার ডা. মিজানুর রহমানের গ্রুপের সঙ্গে একই এলাকার এমদাদুল গ্রুপের। গত তিন দিন আগে এমদাদুল গ্রুপের  তরিকুল, কামরুল, শফিকুলকে মারধর করে ড. মিজানুর রহমানের সমর্থকরা।

এরই জের ধরে মঙ্গলবার দুপুরে পালটা হামলা করে এমদাদুল গ্রুপের সমর্থকরা। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

স্থানীয়রা আরও জানান, ঘটনাটি কোনো রাজনৈতিক নয়। তবে উভয়পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পূর্বের জমি-জমাসংক্রান্ত জের ধরে উভয়পক্ষের মধ্যে এ ঘটনা ঘটতে পারে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সারের সংকট নেই, অনিয়ম হলে ডিলারের লাইসেন্স বাতিল: কৃষিমন্ত্রী

সারের সংকট নেই, অনিয়ম হলে ডিলারের লাইসেন্স বাতিল: কৃষিমন্ত্রী

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন

মাদক সম্রাট জুয়েলের বিরুদ্ধে অর্থ পাচার মামলা ২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন

আমবাগানে ৯২ ককটেল

আমবাগানে ৯২ ককটেল

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম