Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেমিককে ভিডিওকলে রেখে তরুণীর আত্মহত্যা

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১০:০৫ এএম

প্রেমিককে ভিডিওকলে রেখে তরুণীর আত্মহত্যা

ফাইল ছবি

Advertisement

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মালয়েশিয়া প্রবাসী প্রেমিককে ভিডিওকলে রেখে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান আঁখি (২৫) নামের এক তরুণী। শনিবার (২৫ অক্টোবর) সকালে তেঘরিয়া ইউনিয়নের শৈল্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আঁখি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের লিটু কাজীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী সুফিয়ানের (২৮) সঙ্গে আঁখির প্রায় ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সুফিয়ানের পরিবার তাদের সম্পর্ক ও বিয়েতে রাজি ছিল না। এ নিয়ে মনোমালিন্যের জেরে শনিবার সকালে আঁখি প্রবাসী প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

নিহতের মা বিউটি বেগম বলেন, ওই ছেলের পরিবারের অস্বীকৃতি নিয়ে মেয়েটা খুব কষ্টে ছিল। অনেক বোঝানোর পরও শেষ পর্যন্ত এমন ভয়ংকর সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।   

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

মাকে চিরকুট লিখে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

মাকে চিরকুট লিখে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

‘আজ আমি মারা যাচ্ছি, কিন্তু মা আর ছোট ভাইয়ের কী হবে’

‘আজ আমি মারা যাচ্ছি, কিন্তু মা আর ছোট ভাইয়ের কী হবে’

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম