Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ, নিহত ৫

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ, নিহত ৫

ফাইল ছবি

Advertisement

নোয়াখালীর হাতিয়ায় চর আতাউর ও ঝাগলার চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার জাগলার চর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবুল কাশেম। তিনি জানান, সকালে জাগলার চরে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে এবং এতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি এখন পর্যন্ত সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের সামছু বাহিনী ওই চরের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে বিক্রি শুরু করে। এরই মধ্যে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী চরের জমি দখলে নিতে তৎপর হয়ে ওঠে। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে একই জমি বিক্রি শুরু করলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে জাগলার চরের জমি দখলকে কেন্দ্র করে সামছু বাহিনী ও আলাউদ্দিন বাহিনী মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে আলাউদ্দিনসহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্য চারজনের লাশ ঘটনাস্থলেই পড়ে ছিল।

নিহত আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমানুল্লাহ চেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। এছাড়া অন্য কারো পরিচয়  এখনো জানা যায়নি। 

স্থানীয়দের ধারণা, দুর্গম চরাঞ্চলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারে এবং নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, পাঁচজনের মধ্যে একজনের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং বাকি চারটি লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংবর্ধনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ, স্কুলের ভেতর আশ্রয় নিলেন এমপি

সংবর্ধনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ, স্কুলের ভেতর আশ্রয় নিলেন এমপি

বিএনপির দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

বিএনপির দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

রসস্ট্যাটের নথি ফাঁস ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

আরও পড়ুন

কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪

কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

‘পুলিশের কাছে গিয়ে লাভ নেই, থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি’

‘পুলিশের কাছে গিয়ে লাভ নেই, থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম