Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্ট আলেমরা

যুগান্তর ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলে

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

যুগান্তর ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলে

কুমিল্লায় দৈনিক যুগান্তরের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

Advertisement

কুমিল্লায় দৈনিক যুগান্তরের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।  যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরের তত্ত্বাবধানে নগরীর বিশিষ্ট আলেমদেরকে নিয়ে দিবসটি পালন করা হয়।  এ সময় আলেমসমাজ তাদের মতামত ব্যক্ত করেন। 

বক্তারা বলেন, দৈনিক যুগান্তর ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলে।  ইসলামের পক্ষে কথা বলে।  পত্রিকাটি তাদের নিরপেক্ষতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পেতে হলে মানুষ এখনও যুগান্তর পত্রিকা খুঁজে।  যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলাম ছিলেন একজন দেশপ্রেমিক।  তিনি দেশ ও জাতির পক্ষে কথা বলার জন্য, ইসলাম এবং মানবতার পক্ষে কথা বলার জন্য যুগান্তরের মতো একটি গণমাধ্যম প্রতিষ্ঠা করে গেছেন।  যুগান্তর সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে এগিয়ে যাচ্ছে।  দেশের মানুষের ভালোবাসায় যুগান্তর আরও বহুদূর এগিয়ে যাবে। 

বক্তারা আরও বলেন, যুগান্তর এমন একটি গণমাধ্যম যারা কখনো ইসলাম এবং আলেম-ওলামাদের বিপক্ষে অবস্থান নেয়নি।  তারা কখনো ইসলামের বাইরে গিয়ে কথা বলেনি।  অধিকাংশ আলেম-ওলামা পত্রিকাটিকে পছন্দ করে।  যুগান্তর বহুদূর এগিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা করছি। 

সাংবাদিক আবুল খায়েরের সভাপতিত্ব ও সিনিয়র সাংবাদিক শাহজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- নগরীর দারুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক, বাদুরতলা জামে মসজিদ খতিব মাওলানা এসএম হানজালা, বায়তুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ আরিফুল ইসলাম, দারুস সালাম জামে মসজিদের ইমাম হাফেজ রফিকুল ইসলাম, তালপুকুর পাড় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জামাল উদ্দিন, ইসলামী আলোচক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, কিউআর টাওয়ার মসজিদের খতিব মাওলানা হাফেজ মো. আমির হামজা, উত্তর চর্থা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাজেদুল হক, বায়তুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মো. শিহাবুদ্দিন প্রমুখ।

পরে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত করা হয়।  এতে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সবশেষ নগরীর বিশিষ্ট আলেমরা কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। 


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রায়পুরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রায়পুরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

যুগান্তরের ২৭ বছর, কলমের দীপ্তি ও সত্যের অটল যাত্রা

যুগান্তরের ২৭ বছর, কলমের দীপ্তি ও সত্যের অটল যাত্রা

দশমিনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

যুগান্তর ২৭ বছরে পদার্পণ দশমিনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে

শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে

গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে যুগান্তরের কলম সোচ্চার থাকবে

খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে যুগান্তরের কলম সোচ্চার থাকবে

সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী: এসএমপি কমিশনার

সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী: এসএমপি কমিশনার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম