Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বরিশালে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

নুরুল ইসলামের দেখানো পথেই বেঁচে থাকুক যুগান্তর

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম

নুরুল ইসলামের দেখানো পথেই বেঁচে থাকুক যুগান্তর

Advertisement

মরহুম নুরুল ইসলামের দেখানো পথেই বেঁচে থাকুক যুগান্তর। রোববার ১ ফেব্রুয়ারি দুপুরে নগরীর প্যারারা রোডে বরিশাল ব্যুরো কার্যালয়ে দৈনিক যুগান্তরের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কামনা জানান বক্তারা।

তারা বলেন, আজকের এই দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই মানুষটাকে যিনি তার কর্মগুণে এ দেশে শিল্প বিপ্লব ঘটিয়েছিলেন। যিনি তার পুরো বিনিয়োগ করেছিলেন দেশে। বিদেশে যার কোনো সম্পদ ছিল না। হাজার কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যে ছিল না কোনো ঋণখেলাপির অভিযোগ। সেই নুরুল ইসলামের স্বপ্নে গড়া যুগান্তর-ও তাই জন্ম থেকে হয়ে আছে নির্ভীক আর সত্যের সন্ধানে অবিচল।  এই নিরপেক্ষতা আর বস্তুনিষ্ঠতা নিয়েই বেঁচে থাকুক পত্রিকাটি।

বর্ণাঢ্য এ আয়োজনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও  সুশীল সমাজের প্রতিনিধিরা।

বরিশাল ব্যুরোপ্রধান আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকি। আরও বক্তৃতা করেন-  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মহসিনুল ইসলাম হাবুল, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ার উল হক তারিন, জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট শাহে আলম, ইসলামি আন্দোলনের বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকিম, নারী অধিকার কর্মী ও শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ প্রমুখ।

বক্তারা যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে কেকে কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম