Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘যুগান্তর দেশের মানুষের কথা বলে’

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

‘যুগান্তর দেশের মানুষের কথা বলে’

Advertisement

দেশের বহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকার ২৭ বছর উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে আলোচকরা বলেছেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দৈনিক যুগান্তরের সাংবাদিকতা দেশবাসীকে চমৎকৃত করেছে। যুগান্তর এ দেশের মানুষের কথা বলে। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে, মানুষের কল্যাণে তাদের সাংবাদিকতা।

আলোচকরা এই পত্রিকার সফলতা কামনা করে বলেন, আমরা দৈনিক যুগান্তরের পথচলার সাথী হয়ে থাকতে চাই।

রোববার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক আরএম সাইফুল আলম মিলনায়তনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়।

প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপি নেতা মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, দৈনিক বাংলার ভোরের সম্পাদক সৈয়দ আবুল কালাম শামসুদ্দিনসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা।

ইন্দ্রজিৎ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগান্তরের ব্যুরো প্রধান তৌহিদ জামান।

অনুষ্ঠানে কেক কেটে যুগান্তর পত্রিকার সফলতা কামনা করেন উপস্থিত সুধী। এরপর মিষ্টিমুখের আয়োজন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রায়পুরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রায়পুরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

যুগান্তরের ২৭ বছর, কলমের দীপ্তি ও সত্যের অটল যাত্রা

যুগান্তরের ২৭ বছর, কলমের দীপ্তি ও সত্যের অটল যাত্রা

দশমিনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

যুগান্তর ২৭ বছরে পদার্পণ দশমিনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে

শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে

গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে যুগান্তরের কলম সোচ্চার থাকবে

খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে যুগান্তরের কলম সোচ্চার থাকবে

সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী: এসএমপি কমিশনার

সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী: এসএমপি কমিশনার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম