Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেরোবির রেজিস্ট্রারের নিয়োগ বাতিল করেছে সিন্ডিকেট সভা

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ এএম

বেরোবির রেজিস্ট্রারের নিয়োগ বাতিল করেছে সিন্ডিকেট সভা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা।

Advertisement

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১২০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ নিজেই এবং একাধিক সিন্ডিকেট সদস্য।   

সিন্ডিকেট সভার সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা সদন ও তার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ কওে আসছিলেন শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা। তার বিরুদ্ধে এসব অভিযোগ থাকার পরও তিনি তার কর্মস্থলে ছিলেন। অবশেষে তাকে অব্যাহতি দেওয়া হলো।  

রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, শনিবার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাকে ফোন করে অফিসে না আসতে এবং ছুটিতে থাকতে বলেন। তবে তিনি তাতে সম্মত হননি। রোববার সকালে অফিসে গেলে তাকে ফোন করে অফিস ছাড়তে বলা হয়। পরে দুপুরে ডেপুটি রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম তার দপ্তরে এসে কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে সরে যেতে নির্দেশ দেন বলে তিনি অভিযোগ করেন। 

একই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে উঠতে গেলে তাকে জানানো হয়, তার জন্য পরিবহন সুবিধা বন্ধ করা হয়েছে। পরে তিনি রিকশাযোগে বাসায় ফেরেন। এছাড়া একটি দল তার দপ্তরে এসে কোনো ফাইল যেন তার কাছে না যায় সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দেন। 

এ প্রসঙ্গে জানতে চাইলে বেরোবি, সিন্ডিকেট সদস্য ও ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. ইলিয়াস প্রামানিক জানান, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে উল্লেখ ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বপূর্ণ প্রয়োজনে চুক্তি বাতিল করতে পারবে। তাই তার নিয়োগ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে জানতে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে রিসিভ করেননি। তবে তার পিএস বলেন ‘স্যার ব্যস্ত আছেন’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দীর্ঘ দিনের পরিকল্পনা, গ্রেফতার দুজনের বক্তব্য বিভ্রান্তিকর

রংপুরে ৪ খুন দীর্ঘ দিনের পরিকল্পনা, গ্রেফতার দুজনের বক্তব্য বিভ্রান্তিকর

রংপুরে ৪ খুন: যুগান্তরের অনুসন্ধানে মিলল নতুন তথ্য

রংপুরে ৪ খুন: যুগান্তরের অনুসন্ধানে মিলল নতুন তথ্য

সরকারি নিয়োগ পরীক্ষা, প্রক্সি প্রার্থী চক্রের ৬ সদস্য গ্রেফতার

সরকারি নিয়োগ পরীক্ষা, প্রক্সি প্রার্থী চক্রের ৬ সদস্য গ্রেফতার

রংপুরে ৬টি আসনে ১২ জনের মনোনয়ন বাতিল

রংপুরে ৬টি আসনে ১২ জনের মনোনয়ন বাতিল

শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেফতার

রংপুরে ডেভিল হান্ট ফেস টু অভিযানে আ.লীগের গ্রেফতার ১০

রংপুরে ডেভিল হান্ট ফেস টু অভিযানে আ.লীগের গ্রেফতার ১০

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম