Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় ছেলেকে কারামুক্ত করতে না পেরে বাবার আত্মহত্যার অভিযোগ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম

বগুড়ায় ছেলেকে কারামুক্ত করতে না পেরে বাবার আত্মহত্যার অভিযোগ

Advertisement

বগুড়ার শাজাহানপুরে মানিক মিয়া (৪৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহননের চেষ্টা করেন। বিষয়টি জানার পর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে তিনি মারা যান। 

পরিবারের সদস্যরা দাবি করেছেন, পুলিশের ‘পরিকল্পিত’ মামলায় গ্রেফতার একমাত্র উপার্জনক্ষম ছেলে বিপুল হাসানের (২৬) শোক ও ঋণের চাপে আত্মহত্যা করেছেন মানিক।

বিপুল হাসানের স্ত্রী নুন আকতার রক্সি বলেন, তার শ্বশুর মানিক বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। শাজাহানপুর থানার কৈগাড়ি ফাঁড়ির পুলিশ গত ৭ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পরিকল্পিতভাবে নিজ বাড়ি থেকে বিপুল হাসান ও তার বন্ধু নাহিদ ইসলামকে (২৪) ধরে নিয়ে যায়। পরে তাদের ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ গ্রেফতারের মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

রক্সি দাবি করেন, তার স্বামী বিপুল কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে থানায় কোনদিন কোনো অভিযোগও হয়নি। স্থানীয় কিছু দালাল তাদের থানা থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে সাত হাজার টাকা নেয়।

তিনি জানান, ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেফতারের পর দুই পরিবার থেকে পুলিশের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে গত ১৯ জানুয়ারি বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিপুল ও তার বন্ধু নাহিদ ৮ জানুয়ারি থেকে বগুড়া জেল হাজতে আছেন।  বিপুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

রক্সি বলেন, আমাদের তিন বছর বয়সী একটি মেয়ে আছে। প্রায় ৪০ দিন ধরে বিপুল কারাগারে আছেন। পরিবারের আর কেউ আয় করার না থাকায় আমরা অর্থ সংকটে পড়েছি। মানিক ১৭ ফেব্রুয়ারি আদালতে গিয়ে ছেলেকে জামিনের চেষ্টা করেন। কিন্তু পুলিশের দেওয়া এজাহারে ও মামলার ব্যয় বহনের সাধ্য না থাকায় বাড়ি ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। সংসার ও মামলার খরচ বহন করতে গিয়ে তিনি স্থানীয় এনজিও থেকে ঋণও নেন। ঋণের কিস্তিও ঠিকমত পরিশোধ করতে পারছিলেন না।  মিথ্যা অভিযোগের মামলা, ছেলে জেলে থাকা এবং অর্থ সংকটে মানিক দিশাহারা হয়ে পড়েন। এ অবস্থায় তিনি মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হন। হাসপাতালে ভর্তির পর তিনি রাত ১২টার দিকে মারা যান।

বুধবার বিকালে এ প্রসঙ্গে শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, বিপুল ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন। তার বাবা মানিকের সাড়ে চার লাখ টাকার ঋণ আছে। ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। এর সঙ্গে তার ছেলের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

মাকে চিরকুট লিখে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

মাকে চিরকুট লিখে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

‘আজ আমি মারা যাচ্ছি, কিন্তু মা আর ছোট ভাইয়ের কী হবে’

‘আজ আমি মারা যাচ্ছি, কিন্তু মা আর ছোট ভাইয়ের কী হবে’

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম