স্ত্রীকে হারানোর ভয়ে প্রবাসে স্বামীর আত্মহত্যা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মোবাইল ফোনের সম্পর্কে বিয়ে। মেনে নেয়নি স্ত্রীর বাবা-মা। বাবা-মায়ের এমন কাণ্ডে স্ত্রী নিজে বিয়ের পর থেকে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে যাননি। সংসারের হাল ধরতে সৌদি আরবে পাড়ি জমান স্বামী ইমাম হোসেন। এরই মাঝে শাশুড়ি অসুস্থ হয়ে বিছানাতে পড়ে আছে এমন খবর আসে স্ত্রীর কাছে।
প্রবাসী স্বামীর অনুমতি নিয়ে স্ত্রী যান বাবার বাড়ি নোয়াখালীতে। সেখানে যাওয়ার পরে স্ত্রীর বাবা-মা তাদের মেয়েকে আটকে রাখে। মেয়ে গোপনে ঘটনাটি সৌদি আরবে স্বামীকে জানায়। এ ঘটনায় স্ত্রীকে হারানোর ভয়ে সৌদি আরবে নিজ রুমে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন স্বামী।
মৃত স্বামী ইমাম হোসেনের বাড়ি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সন্না গ্রামে।
জানা যায়, ইমাম হোসেন গত সোমবার বিকালে সৌদি আরবে নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের ফ্রিজে রেখেছে।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, লাশ দেশে আনার জন্যে আমার পক্ষ থেকে সব সহযোগিতা করা হবে।
