Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বালু খেকো আ. লীগ নেতা শরীয়তউল্লাহ গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

বালু খেকো আ. লীগ নেতা শরীয়তউল্লাহ গ্রেফতার

গ্রেফতার আওয়ামী লীগ নেতা মো. শরীয়তউল্লাহ। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকার দোহারের বালু খেকো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. শরীয়তউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার মুকসুদপুর গোড়াবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তউল্লাহ আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে বালু ও ইটের ব্যবসা করতেন। এছাড়া তাকে গ্রেফতারের পর অনেকেই বলছেন- তিনি গত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বালু ব্যবসার সিন্ডিকেটের মাধ্যমে দোহারের এ ব্যবসাটিকে নিজের নিয়ন্ত্রণে পরিচালনা করে কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন। তার ভয়ে কেউ অত্যাচারের স্বীকার হলেও মুখ ফুটে কিছু বলতে পারেনি। দোহার থানা ও ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশও সেসময় তার বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি।  

এদিকে, এরকম অবৈধ একজন বালু ব্যবসয়ীকে গ্রেফতার করায় স্বস্তি ফিরেছে দোহারের সাধারণ মানুষের মধ্যে। 

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, জুলাই আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বেলা ১১টায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

নিউগিনি আবাসনে হামলা জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

বিতর্কিত নূরুল ইসলামের বিরুদ্ধে চলছে একাধিক তদন্ত

দুর্নীতিতে অভিযুক্ত হয়েও হলেন শ্রেষ্ঠ শিক্ষক বিতর্কিত নূরুল ইসলামের বিরুদ্ধে চলছে একাধিক তদন্ত

আরও পড়ুন

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

রাণীনগরে জরাজীর্ণ ৫৩ স্কুল ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

চট্টগ্রাম সিটি নির্বাচন ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম