Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রহনপুরে আমের মণ ৫২ কেজিতে

Icon

গোমস্তাপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৩৬ পিএম

রহনপুরে আমের মণ ৫২ কেজিতে

আমচাষি, ব্যবসায়ী ও আড়তদার নিয়ে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুরে আমচাষিদের কাছ থেকে প্রতি মণ ৫২ কেজিতে আম ক্রয় করা হবে। মঙ্গলবার আমচাষি, ব্যবসায়ী ও আড়তদার নিয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।

বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান, ওসি নুরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলায়েনের হোসেন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও গোলাম কিবরিয়া হাবিব, আমচাষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব, আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, রহনপুর রেলস্টেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু, কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম, আমচাষি মাহমুদুল হাসান মামুন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও আলাউদ্দিন পারভেজসহ অন্যরা।

সভায় স্থানীয় আমচাষি, ব্যবসায়ী ও আম আড়তদার সমিতির নেতাদের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে ৫২ কেজিতে মণ ধরে আম ক্রয় করা হয় বলে জানানো হয়।

তবে আমের ওজনের বিষয়ে বিভাগীয় কমিশনারের দপ্তর থেকে নতুন কোনো সিদ্ধান্ত গৃহীত হলে তা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন আম বিপণন সংশ্লিষ্টরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সারের সংকট নেই, অনিয়ম হলে ডিলারের লাইসেন্স বাতিল: কৃষিমন্ত্রী

সারের সংকট নেই, অনিয়ম হলে ডিলারের লাইসেন্স বাতিল: কৃষিমন্ত্রী

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন

মাদক সম্রাট জুয়েলের বিরুদ্ধে অর্থ পাচার মামলা ২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন

আমবাগানে ৯২ ককটেল

আমবাগানে ৯২ ককটেল

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম