Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আল-মাহমুদের স্মরণোৎসব

দ্বিতীয় দিনে সভা কবিতা পাঠের আসর

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:০১ পিএম

দ্বিতীয় দিনে সভা কবিতা পাঠের আসর

ফাইল ছবি

Advertisement

বাংলা কবিতার এক অনন্য নির্মাতা, মহাকালের কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষ্যে তার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী স্মরণোৎসব। শুক্রবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দ্বিতীয় দিন উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে কবিতা পাঠ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। 

শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণউৎসব বৃহস্পতিবার শুরু হয়েছে। আজ শনিবার শেষ হবে এ উৎসব। বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার-কে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ সমাপনী অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেওয়া হবে।   

শুক্রবার দ্বিতীয় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক  ও কথা সাহিত্যিক মো. আবু সাঈদ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজম। 

বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সচিব ও কথা সাহিত্যিক ডক্টর মো. সফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খান সাদত আলোচক ছিলেন সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক কামরুল হক, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন আশরাফসহ জেলার বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবিপ্রেমীরা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

কাজের কথা বলে কিশোরীকে আটকে নিপীড়ন, যে কারণে মামলা করবেন না বাবা-মা

কাজের কথা বলে কিশোরীকে আটকে নিপীড়ন, যে কারণে মামলা করবেন না বাবা-মা

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

মালয়েশিয়ায় বজ্রপাতে কসবার যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় বজ্রপাতে কসবার যুবকের মৃত্যু

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম