Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে দিলেন এলাকাবাসী

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে দিলেন এলাকাবাসী

ফাইল ছবি

Advertisement

ময়মনসিংহের মুক্তাগাছায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন আহমেদ (২৫) নামে প্রতিবেশী এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার মানকোন ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত সুমন ওই শিশুটির প্রতিবেশী বলে নিশ্চিত করেছেন শিশুটির মা। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। 

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, উপজেলার মানকোন ইউনিয়নের একটি গ্রামে সোমবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে বাড়ির পাশে খেলছিলেন শিশুটি। এ সময় অভিযুক্ত সুমন তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনের টিউবওয়েল কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন সুমন। ভয়ে শিশু ও পরিবারের লোকজন বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে ওই শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। এতে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সুমনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয় এবং ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।   

মামলার বাদী বলেন, সুমন প্রতিবেশী হয়েও কিভাবে একটি ছোট শিশুর সঙ্গে চকলেটের লোভ দেখিয়ে এ ধরনের কাজ করতে পারল। আমি তার উপযুক্ত শাস্তি চাই। 

তবে অভিযুক্তের পরিবার জানিয়েছে, সুমন ধর্ষণ করে থাকলে তারাও তার সর্বোচ্চ শাস্তি চান। আর দোষী না হলে তাকে যেন হয়রানি না করা হয়।  

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, শিশু ধর্ষণের বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত আসামি সুমন ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম