Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবানে নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ

Advertisement

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:১০ পিএম

বান্দরবানে নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ

ছবি: সংগৃহীত

Advertisement

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু বড় পাথর (রাজাপাথর) এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। 

শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ পর্যটক ময়মনসিংহ জেলার মাসকান্দা গ্রামের বাসিন্দা জাওয়াদ উল ইসলাম মাহিয়ান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা দিয়ে নেমে ১৩ জন পর্যটক তিন্দু বাজারে পৌঁছান। পরে স্থানীয় গাইড গর্জেন ত্রিপুরা তাদের গ্রহণ করেন। বিকালে তিন্দু ঘাট থেকে দুটি নৌকায় করে তারা রেমাক্রির উদ্দেশে যাত্রা করেন। একটি নৌকায় ছয়জন এবং অন্যটিতে সাতজন পর্যটক ছিলেন।

রেমাক্রির পথে তিন্দু বড় পাথর (রাজাপাথর) এলাকায় পৌঁছালে, সাঙ্গু নদীর তীব্র স্রোতে ছয়জন আরোহী থাকা একটি নৌকা ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও একজন পর্যটক নিখোঁজ হন। তাকে উদ্ধারে স্থানীয়রা ও সংশ্লিষ্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

থানচি পর্যটক গাইড সমিতির সভাপতি জ ওয়াই প্রু মারমা বলেন, পর্যটকরা আলীকদম-থানচি সড়ক দিয়ে তিন্দুতে এসে গাইডের সঙ্গে যোগাযোগ করেন। তবে তারা থানচি উপজেলা প্রশাসনের নির্ধারিত নিবন্ধন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই রেমাক্রির উদ্দেশে রওয়ানা হন। ফলে নিখোঁজ পর্যটকের নাম-পরিচয়সহ তাদের কোনো তথ্য প্রশাসনের কাছে নেই।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, বিকাল ৫টার দিকে বড় পাথর এলাকায় পর্যটকবাহী একটি নৌকা প্রবল স্রোতে ডুবে যায়। এতে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। পর্যটকরা থানচিতে এসে প্রশাসনিক নিবন্ধন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন না করায় নিখোঁজ ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। 

ইউএনও জানিয়েছেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালাতেন, সেই প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালাতেন, সেই প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত

থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

৪ বছরের শিশুকে গলাটিপে হত্যা করলেন ফুফু

৪ বছরের শিশুকে গলাটিপে হত্যা করলেন ফুফু

বান্দরবানের যে ৪ পর্যটন স্পটে প্রবেশে ফি লাগবে না

বিশ্ব পর্যটন দিবস বান্দরবানের যে ৪ পর্যটন স্পটে প্রবেশে ফি লাগবে না

আরও পড়ুন

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম