Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএমডিএর ৯ কর্মকর্তাকে দুদকে তলব

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম

বিএমডিএর ৯ কর্মকর্তাকে দুদকে তলব

ছবি: সংগৃহীত

Advertisement

সাবেক কৃষি ও খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের আত্মীয় স্বজন ও অন্যান্যদের বিরুদ্ধে কৃষি মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন কর্মকর্তাদের যোগসাজসে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এবং সরকারি জমিদখলের অভিযোগ উঠেছে।

এছাড়া দুর্নীতি করা অর্থ এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নুর আলীর মাধ্যমে বিদেশে পাচারেরও অভিযোগ করা হয়েছে। সাবেক এই মন্ত্রী ও পরিবারের দুর্নীতির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে সঠিক তথ্যানুসন্ধানের স্বার্থে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ৯ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল খালেক ৩ আগষ্ট বিএমডিএর নির্বাহী পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট ৯ জন কর্মকর্তাকে ঢাকায় তলব করেছে।

দুদকের নোটিশপ্রাপ্ত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ৯ কর্মকর্তাদেরকে আগামী ১২  ও ১৩ আগষ্ট দুদকের প্রধান কার্যালয় ঢাকার সেগুন বাগিচায় নির্দেশিত ও চাহিদাকৃত নথিপত্রসহ উপস্থিত হতে বলা হয়েছে। নোটিশ প্রাপ্ত এই ৯ কর্মকর্তার একজন অতি সম্প্রতি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়েছেন। বাকি ৮ জন বিএমডিএর প্রধান কার্যালয় ও বিভিন্ন অঞ্চলের দায়িত্বে নিয়োজিত নির্বাহী প্রকৌশলী।

আলোচিত ৯ প্রকৌশল কর্মকর্তারা হলেন— লালমনিরহাট জোনের নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা, সদর দপ্তরের এনামুল কাদির, তোফাজ্জল আলী সরকার, এটিএম রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জোনের রেজাউল ইসলাম, নওগাঁ জোনের রেজাউল করিম, রাজশাহী সার্কেলের  তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন ও সানজিদা খানম মলি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৪ অক্টোবর সাবেক কৃষি ও খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলন সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

এই বিষয়ে দুদকের সহকারি পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আব্দুল খালেক জানান, সাবেক কৃষি ও খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা বিএমডিএর এসব কর্মকর্তার মাধ্যমে ব্যাপক দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা দুর্নীতিতে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। সাবেক মন্ত্রী পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের দুর্নীতির বিষয়ে এসব কর্মকর্তার বক্তব্য শোনা হবে।

 

এই বিষয়ে জানতে চাইলে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমাম জানান তিনি ঢাকায় আছেন। এই বিষয়ে তিনি বিশেষভাবে জ্ঞাত নন। তবে তিনি খোঁজ নিয়ে পরে জানাবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারও ড্রেসআপ ঠিক নেই, এরা চিকিৎসক, নার্স নাকি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান

কারও ড্রেসআপ ঠিক নেই, এরা চিকিৎসক, নার্স নাকি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান

দুদকের জালে সার্ভেয়ার, রুই-কাতলা ধরা পড়বে এরপর?

মুনীর চৌধুরীর পোস্ট দুদকের জালে সার্ভেয়ার, রুই-কাতলা ধরা পড়বে এরপর?

সালমান এফ রহমানসহ তিন মামলায় আসামি ৬৯ জন

ঋণের ১১২১ কোটি টাকা লোপাট সালমান এফ রহমানসহ তিন মামলায় আসামি ৬৯ জন

দিলীপ আগরওয়ালকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

দিলীপ আগরওয়ালকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম