গোমস্তাপুর দিয়ে পুশইনের চেষ্টা, ৬ জনকে পুশব্যাক
Advertisement
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:২৭ পিএম
গোমস্তাপুর দিয়ে পুশইনের চেষ্টা, ৬ জনকে পুশব্যাক
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় ৬ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সেখানে উপস্থিত হয়ে ফের তাদের পুশব্যাক করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) রহনপুর ইউনিয়নের রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৬/আরপি দিয়ে এ চেষ্টা করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) রহনপুর ইউনিয়নের রামদাসপুর বিওপির কমান্ডার আব্দুল মান্নান জানান, শমসেরনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৬ জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। সংবাদ পেয়ে রামদাসপুর বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে পুশব্যাক করে। বর্তমানে ওই সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে।
