Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘পলাতক দলকে এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ’

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

‘পলাতক দলকে এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ’

নরসিংদী সদর উপজেলা, শহর ও মাধবদী পৌরসভা বিএনপির যৌথ বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন

Advertisement

রাজনৈতিকভাবে পরাজিত এবং কার্যক্রম নিষিদ্ধ দলকে দেশের জনগণ আগামী এক হাজার বছরেও আর রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

রোববার (২২ নভেম্বর) বিকালে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নরসিংদী সদর উপজেলা, শহর ও মাধবদী পৌরসভা বিএনপির যৌথ বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া এই অপশক্তি বিদেশে বসে উসকানি দিয়ে দেশে নৈরাজ্য, অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা রাজনৈতিকভাবে পরাজিত শক্তি। সারা দেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের এনে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে। দুষ্কৃতকারীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে।

তিনি অভিযোগ করে বলেন, গত নির্বাচনে গোপালগঞ্জ থেকে বিজয়ী বিএনপির দুই সংসদ সদস্য জিলানী এবং সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া তারা নড়াইলে বিএনপির দুজন এবং ফরিদপুরে একজন নেতাকর্মীকে হত্যা করেছে। এখনো তারা সারা দেশে বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম ও জেল-জুলুম সহ্য করেও বিএনপি আপস করেনি কিংবা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। গণ-অভ্যুত্থানে যে সরকারের পতন হয়েছে, যে দল নিষিদ্ধ হয়েছে এবং যার প্রধান মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছেন, তারা নতুন করে চক্রান্ত চালাচ্ছে। তবে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের প্রতিরোধ করছে।

বিক্ষোভ সমাবেশে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ এবং জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নরসিংদী পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বর এলাকায় গিয়ে শেষ হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চোরাগোপ্তা হামলা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি: খায়রুল কবির

চোরাগোপ্তা হামলা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি: খায়রুল কবির

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

আরও পড়ুন

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বপন

তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বপন

সিলেট মহানগর যুবদলকে কেন্দ্রের আলটিমেটাম

সিলেট মহানগর যুবদলকে কেন্দ্রের আলটিমেটাম

শিক্ষক গণপতিসহ চার খুনের মামলাকে ‘চুরির ঘটনা’ দেখিয়ে চার্জশিট, অতঃপর...

শিক্ষক গণপতিসহ চার খুনের মামলাকে ‘চুরির ঘটনা’ দেখিয়ে চার্জশিট, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম