রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরে ভোররাতে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে স্থানীয়দের তৎপরতায় দ্রুত লাইন মেরামত করায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। এছাড়া জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।
স্থানীয়রা জানান, ভোররাতে একদল দুর্বৃত্ত ওই এলাকার রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে লাইনটি ক্ষতিগ্রস্ত করে। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করেন। ফলে ওই রুটে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
