Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে যৌথ নৌ মহড়া করবে ভারত-রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম

বঙ্গোপসাগরে যৌথ নৌ মহড়া করবে ভারত-রাশিয়া

যৌথ এই মহড়ায় অংশ নেবে রাশিয়ার মার্শাল শাপোশনিকভ। সংগৃহীত ছবি

Advertisement

এ বছরের ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়া করবে ভারত। ‘মিলান ২০২৬’ নামের ওই মহড়ায় অংশ নেবে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘মার্শাল শাপোশনিকভ’। 

রাশিয়ান মেরিটাইম বোর্ডের প্রেস সার্ভিসের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাস।

রাশিয়ান মেরিটাইম বোর্ড জানিয়েছে, ভারত মহাসাগরের উত্তর বঙ্গোপসাগরে ‘মিলান ২০২৬’ নৌ মহড়ায় অংশ নেবে ভারত ও রাশিয়া। সেই লক্ষ্যে ওমানের মাস্কট বন্দর ত্যাগ করে নির্ধারিত মিশনের দিকে এগোচ্ছে মার্শাল শাপোশনিকভ।

তাস জানিয়েছে, মহড়ার অংশ হিসেবে ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রুশ ফ্রিগেটটি ভারতের বিশাখাপত্তনম বন্দরে একটি অনানুষ্ঠানিক সফর করবে।

২০২৫ সালের অক্টোবরে ভারতের নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাটসায়ন জানান, ভারতীয় নৌবাহিনী ফেব্রুয়ারি ২০২৬-এ আন্তর্জাতিক ফ্লিট রিভিউ এবং মিলান নৌ মহড়ার আয়োজন করবে। এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ অংশ নেবে।

আন্তর্জাতিক ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হবে এবছরের ১৮ ফেব্রুয়ারি, ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বিশাখাপত্তনমে। একই সময়ে অনুষ্ঠিত হবে ‘মিলান’ বহুজাতিক নৌ মহড়া, যা ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ড দুই বছর পরপর আয়োজন করে থাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

কুমিরের কারণেই শেষ রক্ষা হলো নারীর!

কুমিরের কারণেই শেষ রক্ষা হলো নারীর!

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

আরও পড়ুন

আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত

আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত

মার্কিন নৌবাহিনী ১ হাজার কিলোমিটার পিছিয়ে গেছে: আইআরজিসি

মার্কিন নৌবাহিনী ১ হাজার কিলোমিটার পিছিয়ে গেছে: আইআরজিসি

ইরানের কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস

ইরানের কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম