ব্রাজিলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২১
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:৪৯ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। খবর সামা টিভির
বুধবার (১৯ আগস্ট) দেশটির সড়ক পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিয়া আরাউকারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনাটি পারানা রাজ্যের বিআর-৩৭২ মহাসড়কে ঘটে। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে চলাচল করত। তবে এ বিষয়ে ইম্বিতুভা কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ইম্বিতুভা শহরে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করেন। শহরটি পারানা রাজ্যের রাজধানী কুরিতিবার প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

