Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

প্রতিদিনের ছোট যেসব পরিবর্তনে কমতে পারে ডায়াবেটিসের ঝুঁকি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

প্রতিদিনের ছোট যেসব পরিবর্তনে কমতে পারে ডায়াবেটিসের ঝুঁকি

ছবি: সংগৃহীত

Advertisement

ডায়াবেটিস বর্তমানে শুধু বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়। তরুণ ও মধ্যবয়সিদের মধ্যেও টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, অপর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপসহ নানা কারণে এই রোগের ঝুঁকি তৈরি হতে পারে। তবে জীবনযাপনে কিছু ইতিবাচক পরিবর্তন এনে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

পারিবারিক ইতিহাস বা জিনগত কিছু কারণ আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও প্রতিদিনের খাদ্যাভ্যাস ও জীবনযাপনে সচেতন হওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে ডায়াবেটিস প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

১. পরিশোধিত শর্করা বাদ দিয়ে বেছে নিন স্বাস্থ্যকর খাবার

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে প্রথমেই নজর দিতে হবে খাবারের তালিকায়। এর জন্য কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং কোন ধরনের কার্বোহাইড্রেট খাচ্ছেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। ময়দা, সাদা পাউরুটি ও অতিরিক্ত পরিশোধিত শস্যের পরিবর্তে লাল চাল, আটার রুটি, ওটস ও চিড়ার মতো খাবার বেছে নেওয়া যেতে পারে।

এসব খাবারে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে এবং খাবারের পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি ডাল, শাকসবজি, বাদাম ও বিভিন্ন বীজ খাদ্যতালিকায় রাখলে শরীর প্রয়োজনীয় ফাইবার পায়। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার কার্যক্রমেও সহায়তা করে এবং ইনসুলিনের কার্যকারিতা বজায় রাখতে ভূমিকা রাখতে পারে।

২. স্বাস্থ্যকর ফ্যাটকে খাদ্যতালিকা থেকে বাদ দেবেন না

ওজন নিয়ন্ত্রণ বা স্বাস্থ্যকর খাবার গ্রহণের চেষ্টা করতে গিয়ে অনেকেই খাদ্যতালিকা থেকে সব ধরনের চর্বি বাদ দেন। কিন্তু শরীরের জন্য সব ফ্যাট ক্ষতিকর নয়। বরং কিছু স্বাস্থ্যকর ফ্যাট শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়।

বাদাম, আখরোট, চিয়া ও তিসির বীজে রয়েছে উপকারী ফ্যাট। রান্নায় অলিভ অয়েল, সরিষার তেল ও চিনাবাদামের তেলের মতো উপযুক্ত তেল পরিমিত পরিমাণে ব্যবহার করা যেতে পারে। এছাড়া তৈলাক্ত মাছ ও অন্যান্য ওমেগা-৩ সমৃদ্ধ খাবারও খাদ্যতালিকায় রাখা ভালো।

কার্বোহাইড্রেটের সঙ্গে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন গ্রহণ করলে খাবারের পুষ্টিগুণ বাড়ে এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। তবে স্বাস্থ্যকর ফ্যাট হলেও অতিরিক্ত গ্রহণ করা উচিত নয়।

৩. প্রতিদিনের খাবারে রাখুন পর্যাপ্ত প্রোটিন

সুষম খাবারের জন্য শুধু ভাত বা রুটির ওপর নির্ভর করা ঠিক নয়। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন থাকাও জরুরি। ডাল, ছোলা, শিম, ডিম, মাছ ও মুরগির মাংস প্রোটিনের ভালো উৎস।

প্রোটিনসমৃদ্ধ খাবার দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন গ্রহণ করলে খাবারের পর রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে সুবিধা হতে পারে। এ ক্ষেত্রে চর্বিহীন মাছ, মুরগি ও ডিমের মতো খাবার বেছে নেওয়া ভালো। অন্যদিকে প্রক্রিয়াজাত মাংস এবং অতিরিক্ত চর্বিযুক্ত লাল মাংস খাওয়ার পরিমাণ কমানো উচিত।

৪. চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে পান করুন পানি

অনেকেই তৃষ্ণা মেটাতে নিয়মিত প্যাকেটজাত ফলের জুস, কোমল পানীয় কিংবা চিনিযুক্ত আইসড টি পান করেন। এসব পানীয়তে প্রচুর পরিমাণে অতিরিক্ত চিনি থাকতে পারে, যা দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখে।

তাই নিয়মিত চিনিযুক্ত পানীয় পান করার অভ্যাস পরিহার করা প্রয়োজন। এর পরিবর্তে সাধারণ পানি পান করাই সবচেয়ে ভালো। পাশাপাশি প্যাকেটজাত ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কমিয়ে ফল, শাকসবজি, গোটা শস্য এবং প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

৫. নিয়মিত হাঁটার পাশাপাশি করুন স্ট্রেংথ ট্রেনিং

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শারীরিকভাবে সক্রিয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিদিন জিমে যাওয়ার প্রয়োজন নেই। নিয়মিত দ্রুত হাঁটা, সিঁড়ি ব্যবহার করা কিংবা দিনের বিভিন্ন সময়ে কিছুটা শারীরিক পরিশ্রম করাও উপকারী।

প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। এর পাশাপাশি সপ্তাহে কয়েক দিন স্ট্রেংথ ট্রেনিং বা পেশিশক্তি বাড়ানোর ব্যায়াম করা ভালো। কারণ পেশি রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করে শক্তি হিসেবে ব্যবহার করে। নিয়মিত কার্ডিও ও শক্তিবর্ধক ব্যায়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।

৬. ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি নিশ্চিত করুন পর্যাপ্ত ঘুম

শুধু খাবার ও ব্যায়াম নয়, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে ঘুম এবং মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত ওজন, অনিয়মিত ঘুম ও দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরের বিপাকীয় কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাই স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, প্রতিদিন পর্যাপ্ত ঘুমানো এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করা জরুরি। নিয়মিত ঘুমের সময়সূচি মেনে চলা, অবসর সময়ে পছন্দের কাজ করা এবং শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।

ডায়াবেটিস প্রতিরোধের জন্য হঠাৎ কঠোর ডায়েট বা অল্প সময়ের জন্য ব্যায়াম শুরু করাই যথেষ্ট নয়। বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর অভ্যাস ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৭. ঝুঁকি থাকলে নিয়মিত পরীক্ষা করান

ডায়াবেটিসের অন্যতম সমস্যা হলো, প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে স্পষ্ট কোনো উপসর্গ দেখা যায় না। ফলে অজান্তেই দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে, অতিরিক্ত ওজন থাকলে কিংবা অন্য কোনো ঝুঁকির কারণ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তে শর্করা পরীক্ষা করানো উচিত। প্রয়োজনে ফাস্টিং ব্লাড গ্লুকোজ ও এইচবিএ১সি পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস শনাক্ত করা সম্ভব।

সময়মতো রোগ শনাক্ত করা গেলে জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া সহজ হয়। তাই ঝুঁকির বিষয়গুলো অবহেলা না করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে?

ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে?

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

ডায়াবেটিস ঝুঁকিতে তরুণরা

ডায়াবেটিস ঝুঁকিতে তরুণরা

শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, ডায়াবেটিস চিকিৎসার লক্ষ্য রাখতে হবে আরও যেসব বিষয়

শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, ডায়াবেটিস চিকিৎসার লক্ষ্য রাখতে হবে আরও যেসব বিষয়

যেসব নিয়ম মানলে আপনার ডায়াবেটিস কখনো হবে না

যেসব নিয়ম মানলে আপনার ডায়াবেটিস কখনো হবে না

আরও পড়ুন

প্রতিদিনের ছোট যেসব পরিবর্তনে কমতে পারে ডায়াবেটিসের ঝুঁকি

প্রতিদিনের ছোট যেসব পরিবর্তনে কমতে পারে ডায়াবেটিসের ঝুঁকি

টাকা জমানোর সহজ ১০ উপায়

টাকা জমানোর সহজ ১০ উপায়

শীতের সঙ্গী গ্লিসারিন, তবে ব্যবহারে সতর্কতা কতটা জরুরি?

শীতের সঙ্গী গ্লিসারিন, তবে ব্যবহারে সতর্কতা কতটা জরুরি?

বাজার থেকে ফুলকপি কেনার সময় যে ৫ বিষয় খেয়াল রাখবেন

বাজার থেকে ফুলকপি কেনার সময় যে ৫ বিষয় খেয়াল রাখবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম