Logo
Logo
×

Advertisement

খেলা

রাফিনিয়ার ইনজুরি ঘিরে রহস্য বাড়ালেন আনচেলত্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ এএম

রাফিনিয়ার ইনজুরি ঘিরে রহস্য বাড়ালেন আনচেলত্তি

ম্যাচ চলাকালে উরুতে চোট পেয়ে বিরতির পর আর মাঠে নামেননি রাফিনিয়া।

Advertisement

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে জয়ের আনন্দের মাঝেও বার্সেলোনা শিবিরে দেখা দিয়েছে উদ্বেগ। ম্যাচ চলাকালে উরুতে চোট পেয়ে বিরতির পর আর মাঠে নামেননি দলের অন্যতম ভরসা রাফিনিয়া।

চোটের ধরন বা এর গুরুতরতা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ফলে রাফিনিয়ার শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে রাফিনিয়ার চোট নিয়ে করা একাধিক প্রশ্ন এড়িয়ে যান আনচেলত্তি। এ সময় তিনি মূলত ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্স নিয়েই কথা বলেন। কোচের এই নীরবতা বার্সেলোনা সমর্থকদের উদ্বেগ আরও বাড়িয়েছে।   

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের অধীনে নতুন ‘ফলস নাইন’ ভূমিকায় খেলতে নেমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যে ১৪ গোল করেছেন তিনি। তাই এই সময়ে তার চোট পাওয়া কাতালান ক্লাবটির জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে।

আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী শনিবার কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রীতি ম্যাচে সেলেসাওদের মুখোমুখি হবে স্বাগতিকরা। তবে ওই ম্যাচে রাফিনিয়া খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সতর্কতার অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সামনে রয়েছে বার্সেলোনার কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যার মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোও আছে। তাই রাফিনিয়ার চোট নিয়ে এখন সবচেয়ে বেশি চিন্তায় কাতালান ক্লাবটি। সমর্থকরাও আশা করছেন, এটি গুরুতর কিছু নয় এবং দ্রুতই মাঠে ফিরতে পারবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোমারিওর সমালোচনার জবাব দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

রোমারিওর সমালোচনার জবাব দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

সাক্ষাৎকার ভাইরাল, রাফিনিয়াকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন ব্রাজিলিয়ানরা

সাক্ষাৎকার ভাইরাল, রাফিনিয়াকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন ব্রাজিলিয়ানরা

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

আনচেলত্তিকে ‘জিনিসপত্র গুছিয়ে চলে যেতে’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

ব্রাজিলের হয়ে খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাফিনিয়া

ব্রাজিলের হয়ে খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাফিনিয়া

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন রাফিনিয়া

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন রাফিনিয়া

আরও পড়ুন

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে

এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম