Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

তিন ছাত্রদল নেতাসহ চারজনের ছাত্রত্ব বাতিল

Advertisement

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তিন ছাত্রদল নেতাসহ চারজনের ছাত্রত্ব বাতিল

ভিডিও থেকে সংগৃহীত ছবি

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার ছাত্রনেতার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আরও চার নেতার বিরুদ্ধে অধিকতর তদন্ত করে ব্যবস্থা এবং তিন নেতাকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে উপাচার্যের সম্মেলনকক্ষে তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

সাময়িকভাবে ছাত্রত্ব বাতিল হওয়া নেতারা হলেন-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ছাত্রদলকর্মী বিশাল চক্রবর্তী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস (সাধারণ সম্পাদক) আরিফুল ইসলাম। এছাড়া রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, ছাত্রদলকর্মী সৈয়দ সাজহারুল ইসলাম ও তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ এবং বিভিন্ন ধরনের প্রমাণাদি অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলের সহসভাপতি বুলবুল রহমান, শরীফুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করা হয়েছে।

উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত হয়েছে। এই তিনটি সিদ্ধান্ত আমরা পরবর্তী সিন্ডিকেটে নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের পক্ষে গণমাধ্যমে কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর কাদির। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, আগামী দুই-এক দিনের মধ্যে তা সিন্ডিকেটে পাশ করে স্থায়ীভাবে ব্যবস্থা নিতে অধিকতর তদন্ত কমিটি গঠন করতে হবে। এরপর সাময়িকভাবে বহিষ্কৃতদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং যাদের ছাত্রত্ব নেই, তাদের সনদ বাতিল করতে হবে।’ রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তৈরি করা লিখিত প্রতিবেদন বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। উপাচার্য শুক্রবার তদন্ত কমিটির সুপারিশ বিবেচনায় নিয়ে গৃহীত এসব সিদ্ধান্তের কথা জানান।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

রাবিতে তিন ছাত্রদল নেতা-এক হল জিএসের ছাত্রত্ব বাতিল

সাংবাদিকদের ওপর হামলা রাবিতে তিন ছাত্রদল নেতা-এক হল জিএসের ছাত্রত্ব বাতিল

হামলাকারীরা চিহ্নিত হলেও চার দিনে কেউ গ্রেফতার হয়নি

রাবিতে সাংবাদিক নির্যাতন হামলাকারীরা চিহ্নিত হলেও চার দিনে কেউ গ্রেফতার হয়নি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, নির্ধারিত সময়ে মেলেনি তদন্ত প্রতিবেদন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, নির্ধারিত সময়ে মেলেনি তদন্ত প্রতিবেদন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেফতার হয়নি কেউ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেফতার হয়নি কেউ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের তীব্র প্রতিবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের তীব্র প্রতিবাদ

আরও পড়ুন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

শীতের সবজি মন জুড়ায় দামে হতাশ ক্রেতা

শীতের সবজি মন জুড়ায় দামে হতাশ ক্রেতা

কুমিল্লায় ধানখেতে কিশোরীর লাশ কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

পাবিপ্রবিতে আবারও র‌্যাগিং অসুস্থ দুই নারী শিক্ষার্থীর একজন হাসপাতালে

অসুস্থ দুই নারী শিক্ষার্থীর একজন হাসপাতালে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম