সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মৌসুমের শেষ ম্যাচে এভারটনকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন এড়াল টটেনহাম। রোববার শেষ রাউন্ডে জিতেও উলভস ও বার্নলির সঙ্গে অবনমিত হয়েছে ওয়েস্টহাম। আগেই চ্যাম্পিয়ন হওয়া আর্সেনাল কাল ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে করেছে শিরোপা উৎসব। মোহামেদ সালাহ ও অ্যান্ডি রবার্টসনের বিদায়ি ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে পঞ্চম হয়েছে লিভারপুল। অন্যদিকে কোচ পেপ গার্দিওলার বিদায়ি ম্যাচে অ্যাস্টনভিলার কাছে ২-১ গোলে হেরেছে রানার্সআপ ম্যানসিটি। ষষ্ঠ ও সপ্তম হয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে বোর্নমাউথ ও সান্ডারল্যান্ড।
লা লিগায় শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পর শেষ তিন ম্যাচের দুটিতে হেরে মৌসুম শেষ করল বার্সেলোনা। বিদায়ি ম্যাচে রবার্ট লেওয়ানডোস্কি গোল পেলেও শনিবার শেষ রাউন্ডে ভ্যালেন্সিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে চ্যাম্পিয়ন বার্সা।
