Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

দেশকে আলোর পথ দেখাচ্ছে যুগান্তর: মিনু

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

দেশকে আলোর পথ দেখাচ্ছে যুগান্তর: মিনু

ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনে দলটির প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, দৈনিক যুগান্তর দেশকে নতুন আলোর পথ দেখাচ্ছে।  সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং সময়োপযোগী সংবাদ প্রকাশের মধ্য দিয়ে যুগান্তর এ ভূমিকা পালন করে চলেছে।  জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন আর সংগ্রামে গণমানুষের আশাআকাঙ্ক্ষার কথা তুলে ধরেছে যুগান্তর।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাজশাহীর সাবেক মেয়র ও সংসদ সদস্য মিনু বলেন- সাহস, দৃঢ়তা আর অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত তথ্য উঠে আসলে যারা ভুল পথে চলছেন, তারা সতর্ক হবেন। খারাপ কাজ থেকে বিরত থাকবেন। এক্ষেত্রে যুগান্তরের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদপত্রটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী এবং দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন। 

সভায় লিয়াকত আলী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই যুগান্তর দেশের মানুষের কল্যাণে কাজ করছে।  পত্রিকাটি সমস্যা সম্ভাবনা অনিয়ম, দুর্নীতি, রাজনীতি, অর্থনীতিসহ গণমানুষের সব মৌলিক অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখছে।  এ কারণেই যুগান্তর পাঠকপ্রিয়তা পেয়েছে। 

আফজাল হোসেন বলেন, দৈনিক যুগান্তর দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর মধ্যে অন্যতম।  জাতীয় ও তৃণমূল পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা, সংকট, সীমাবদ্ধতা আর সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।  দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জাতির সামনে উপস্থাপনের পাশাপাশি দৈনিক যুগান্তর দেশ ও জনগণের কল্যাণে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগান্তরের রাজশাহীর ব্যুরো প্রধান সিনিয়র রিপোর্টার আনু মোস্তফা।  তিনি বলেন, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন স্বপ্নজয়ী শিল্পবিপ্লবের মহানায়ক।  তিনি ছিলেন সাহসের বাতিঘর।  মহামারি করোনায় ২০২০ সালের ১৩ জুলাই তিনি চিরবিদায় নেন।  শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি তিনি মিডিয়া খাতেও বিনিয়োগ করেছিলেন।  তার প্রতিষ্ঠিত দৈনিক যুগান্তর আর যমুনা টেলিভিশন দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে। 

রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার তানজিমুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় ব্যুরোর বিজ্ঞাপন প্রতিনিধি শরিফুল ইসলাম, ফটোসাংবাদিক আজম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইরফান তামিম, দৈনিক আজকের পত্রিকার রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রিমন রহমান, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক সামাদ খান, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদসহ রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।  সভা শেষে অনুষ্ঠানে আসা অতিথিরা কেক কাটেন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম