Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দোকান থেকে তুলে নিয়ে মারপিট, দুই তরুণ আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১১:০২ পিএম

দোকান থেকে তুলে নিয়ে মারপিট, দুই তরুণ আটক

Advertisement

দোকানে বসে বই গোছাতে ব্যস্ত ছিল খোকন। আকস্মিক ২-৩ জন তরুণ এসে দোকানে প্রবেশ করে জোরপূর্বক টেনেহিঁচড়ে দোকান থেকে তুলে নিয়ে যায় তাকে।

ঢাকার দোহার উপজেলা সদর কলেজ মার্কেটে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়।

পরে ঘটনার পরপরই সংবাদ পেয়ে ভিডিও ফুটেজ দেখে বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণদের আটক করা হয়েছে বলে জানান দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক।

আটককৃতরা হলেন- উপজেলার বানাঘাটা গ্রামের মো. আশরাফ হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২) ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছিলে সামির হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশক্রতার বিরোধে আটককৃত ওই দুই তরুণ বৃহস্পতিবার উপজেলার জয়পাড়া কলেজ মার্কেটে দোহার লাইব্রেরি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে কর্মচারী খোকনকে তুলে নিয়ে বাহিরে বের করে মারধর করে। এ ঘটনার ধারণকৃত ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। সংবাদ পেয়ে অভিযুক্ত ওই দুই তরুণকে আটক করা হয়েছে।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ হামলাকারী দুই তরুণকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আহত খোকনকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের সম্পদ: এমপি আশফাক

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের সম্পদ: এমপি আশফাক

আমার ছবি দিয়ে কেউ ব্যানার-ফেস্টুন করবেন না: এমপি আশফাক

আমার ছবি দিয়ে কেউ ব্যানার-ফেস্টুন করবেন না: এমপি আশফাক

আরও পড়ুন

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম