নামাজের রাকাত সংখ্যায় সন্দেহ হলে কী করবেন?
Advertisement
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম
নামাজে রাকাত সংখ্যা ভূলে গেলে করণীয়।
|
ফলো করুন |
|
|---|---|
যারা নিয়মিত নামাজ পড়ে প্রায়ই তাদের নামাজের মধ্যে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয়। অনেক সময় নামাজের রাকাত সংখ্যা ভুলে যায়। তিন রাকাত হল না চার রাকাত। এ অবস্থায় নামাজ আদায়কারী কীভাবে বাকি নামাজ আদায় করবেন?
এসব ক্ষেত্রে প্রবল ধারণার উপর ভিত্তি করে বাকি নামাজ পূর্ণ করতে হবে।
আর যদি রাকাত সংখ্যার ব্যাপারে প্রবল ধারণা না হয় তাহলে কম সংখ্যাটা ধর্তব্য হবে এবং এ হিসেবে বাকি নামাজ পূর্ণ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেক রাকাতের পর বৈঠক করে তাশাহহুদ পড়তে হবে। আর শেষ বৈঠকে সাহু সিজদা দিতে হবে।
হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন—
إِذَا سَهَا أَحَدُكُمْ فِي صَلاَتِهِ فَلَمْ يَدْرِ وَاحِدَةً صَلَّى أَوْ ثِنْتَيْنِ فَلْيَبْنِ عَلَى وَاحِدَةٍ، فَإِنْ لَمْ يَدْرِ ثِنْتَيْنِ صَلَّى أَوْ ثَلاَثًا فَلْيَبْنِ عَلَى ثِنْتَيْنِ، فَإِنْ لَمْ يَدْرِ ثَلاَثًا صَلَّى أَوْ أَرْبَعًا فَلْيَبْنِ عَلَى ثَلاَثٍ، وَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ
‘তোমাদের কারো যদি নামাজের মধ্যে সন্দেহ হয় ফলে সে জানে না যে এক রাকাত পড়ল না কি দুই রাকাত। তাহলে সে যেন এক রাকাত ধরে নিয়ে নামাজ পড়ে। আর যদি দুই রাকাত পড়ল না তিন রাকাত, তা না জানে তাহলে যেন দুই রাকাত ধরে নামায পড়ে এবং (এসব ক্ষেত্রে) সালাম ফেরানোর পূর্বে দুটি সিজদা আদায় করে। (অর্থাৎ সাহু সিজদা করে)
(তিরমিজি ৩৯৮; আদ্দুররুল মুখতার ২/৯৩-৯৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩০; কিতাবুল আছল ১/১৯৮; বাদায়েউস সানায়ে ১/৪০৪; আলবাহরুর রায়েক ২/১১১)

